জাতীয়
ফুটপাত-রাস্তা দখলমুক্তে ডিএমপির নির্দেশনা, ১ এপ্রিল থেকে মোবাইল কোর্টে কঠোর ব্যবস্থা

রাজধানী ঢাকা শহরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান জোরদার করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১ এপ্রিল থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট, মোটর ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের সীমানার বাইরে ফুটপাত ও সড়কের ওপর মালামাল রেখে কার্যক্রম পরিচালনা করছে। এতে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে যানজট ও নিরাপত্তা ঝুঁকি।
বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, ওয়ার্কশপের যন্ত্রপাতি, টায়ার, পোশাকের দোকানের প্রদর্শনী সামগ্রী ও আসবাবপত্র ফুটপাত দখল করে রাখার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। অনেক ক্ষেত্রে সড়কের একাংশ দখল করে গাড়ি মেরামতের কাজও করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ অবস্থায় ডিএমপি নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে অবৈধভাবে রাখা মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
নির্দেশনা অমান্য করলে আগামী ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




