জাতীয়


জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ— জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দেওয়া দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। সবকিছু পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

এদিন বেলা ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, গত ১২ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। সংসদের কার্যবিধি অনুযায়ী, উত্থাপনের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। এ বিষয়ে পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্পর্কিত

স্বরাষ্ট্রমন্ত্রীজুলাইযোদ্ধাদায়মুক্তি

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।