জাতীয়


বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ১০ লাখ টাকার ঋণ, প্রধানমন্ত্রীর নির্দেশ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার

বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ১০ লাখ টাকার ঋণ, প্রধানমন্ত্রীর নির্দেশ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি নিশ্চিত করতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর

 

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর বিভিন্ন কর্মপরিকল্পনা ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

 

প্রতিমন্ত্রী বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেসব শিক্ষার্থী যেতে চান, তাদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সহায়তায় এই ঋণ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক-কে নির্ধারিত প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। সরকার মনে করছে, সাময়িক কিছু প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে পুনর্গঠন কাজে জনশক্তির চাহিদা বাড়বে।

 

ভাষা দক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে ভালো বেতনের চাকরি পেতে থার্ড ল্যাঙ্গুয়েজ শেখা জরুরি। ভাষাজ্ঞানের অভাবে অনেক বাংলাদেশি কম বেতনের কাজ করতে বাধ্য হন।

 

এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়ন, ইউরোপসহ নতুন শ্রমবাজার সম্প্রসারণ এবং মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

 

প্রতিমন্ত্রী জানান, ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। ইতোমধ্যে কিছু দেশ এ ধরনের সেবা শুরু করেছে, বাকি দেশগুলোকেও তা চালু করতে অনুরোধ জানানো হয়েছে।

 

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

রেমিটেন্সের ওপর যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক কিছু প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।