জাতীয়


পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড দেবে পূর্ণ সহযোগিতা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন, বুধবার

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড দেবে পূর্ণ সহযোগিতা

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতেও কারিগরি সহায়তা দেওয়া হবে।

 

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি সাক্ষাৎ করেন। বৈঠকে অর্থ পাচার রোধ, ডিজিটাল প্রতারণা দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিষয় আলোচনা করা হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিনি অতীতের অভিজ্ঞতার আলোকে সতর্ক করেছেন যাতে রাজনৈতিক দলগুলোর অধিকার বজায় থাকলেও জনদূর্ভোগ না হয়।

 

রাষ্ট্রদূত রেটো রেংগলি আশ্বাস দেন, সুইজারল্যান্ড পুলিশ বাহিনীর সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদান করবে। তিনি গণতান্ত্রিক আলোচনার গুরুত্বেও জোর দেন।

 

ডিজিটাল প্রতারণা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে মোট প্রতারণার প্রায় ৪০ শতাংশই ডিজিটাল স্ক্যাম, যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া দমন করা সম্ভব নয়। রাষ্ট্রদূতও এ বিষয়ে সমন্বিত উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।

 

অর্থনৈতিক স্থিতিশীলতা ও পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে সুইজারল্যান্ডের সহায়তা আরও জোরদার হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী UNODC-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজ-এর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।