জাতীয়
ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে হাওরাঞ্চলের ভয়াবহ বন্যা ও কৃষি ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছেন এই সংসদ সদস্য।
বুধবার (৬ মে) রাতে এক বিশেষ সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তাকে সরাসরি ডেকেছেন এবং বৃহস্পতিবার বিকেল চারটায় সাক্ষাৎ হবে। তিনি জানান, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন।
ফজলুর রহমান বলেন, “আমি গত দুই-তিন দিন এলাকাতেই ছিলাম। হাওর অঞ্চলের মানুষ যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, তা প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানাব।”
তিনি আরও জানান, বন্যার পরপরই প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তার ঘোষণাকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, “প্রধানমন্ত্রী বলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে। অন্য কোনো সরকার এভাবে আগে ঘোষণা দেয়নি। এটা অত্যন্ত সাহসী ও সময়োপযোগী উদ্যোগ।”
হাওরাঞ্চলের এবারের ক্ষয়ক্ষতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি। ফজলুর রহমান বলেন, “আমার স্মরণকালের মধ্যে ধানের হাওরে এত বড় ক্ষতি আর কখনো দেখিনি।”
তিনি জানান, এবার শুধু আগাম বন্যাই নয়, টানা ভারী বৃষ্টির কারণেও ব্যাপক ক্ষতি হয়েছে। উজান-ভাটির বিভাজন ছাড়াই প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। তার নির্বাচনি এলাকার ২৪টি ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, “যদি দেশীয় ও আন্তর্জাতিকভাবে যথাযথ সহায়তা না আসে, তাহলে কৃষকরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পাঁচ বছরও লেগে যেতে পারে।”
ফজলুর রহমান জানান, সংসদ অধিবেশন শেষ হওয়ার পরপরই তিনি এলাকায় যান এবং ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিভিন্ন হাওর এলাকা ঘুরে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, খাদ্য সহায়তা এবং জরুরি সরকারি পদক্ষেপের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




