জাতীয়
জামিনে মুক্ত ৭ মার্চের ভাষণ বাজানো সেই ভিপি ইমি

মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে প্রায় ৬০ দিন কাটানোর পর বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
কারাগারের মূল ফটকে ইমিকে নিতে আগে থেকেই উপস্থিত ছিলেন তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়ি। মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইমি জানান, গত বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি জামিন পান। তবে আইনি জটিলতার কারণে আরও সাতদিন কারাগারে থাকতে হয়েছে তাকে।
মুক্তির পর নিজের অবস্থান তুলে ধরে ইমি বলেন, “আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি, শ্রদ্ধা করি। সেই জায়গা থেকেই আমি ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলাম। এটা কি অন্যায়? যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা মব তৈরি করে আমাদের থামানোর চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় আমাকে দুই মাস জেলে আটক রেখেছে। একদিন দেশবাসী এর বিচার করবে।”
এসময় তার বাবা শেখ গোলাম ইকবালও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি গর্বিত যে আমার মেয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে মবের শিকার হয়েছে এবং কারাভোগ করেছে।”
তিনি আরও বলেন, “যেদিন আমার মেয়ে মাইকে ৭ মার্চের ভাষণ বাজিয়েছিল, সেদিন দেশের টেলিভিশন চ্যানেলগুলোতেও সেই ভাষণ প্রচার হয়েছে। তাহলে সেটা অন্যায় হলো না, আর আমার মেয়ে ভাষণ বাজানো অন্যায় হয়ে গেল? এ প্রশ্ন আমি জাতির কাছে রেখে দিলাম।”
উল্লেখ্য, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় মাইক নিয়ে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেন।
একপর্যায়ে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




