জাতীয়


রাঙামাটি ছাত্রদলের দুপক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা বলবত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

রাঙামাটি ছাত্রদলের দুপক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা বলবত

রাঙামাটিতে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং জেলা বিএনপি কার্যালয়ের আশপাশসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা প্রশাসন গত ৪ মে শহরের কাঁঠালতলী, পৌরসভা ও বনরূপা এলাকায় এ আদেশ জারি করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সম্প্রতি রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকেই পদ পাওয়া ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যে কয়েক দফায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং সেটি এখনও কার্যকর রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি শহরের পৌরসভা এলাকা, কাঁঠালতলী, বনরূপাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দেখা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করা হচ্ছে। সেনাবাহিনীর একাধিক টিম শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।”

এদিকে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির সভাপতি অলি আহাদ বলেন, তারা ধৈর্য ধরে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তার দাবি, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর কেউ বঞ্চিত থাকবে না।

অন্যদিকে পদবঞ্চিত নেতাকর্মীদের পক্ষে মো. জাবেদ বলেন, “কেন্দ্রীয় কমিটির ঘোষিত একপেশে কমিটি আমরা মানি না। এই কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে।”

রাঙামাটিতে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।




জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।