জাতীয়
ফ্যাক্টচেক: ‘দূরবীন নিউজ’ থেকে রুমিন ফারহানা ও তারেক রহমানকে নিয়ে কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
ভাইরাল ফটোকার্ডে লেখা ছিল—
“১৭ বছর লন্ডনে গুপ্ত সময় পার করে ভারতে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশে এসেছেন লুটেপুটে খাওয়ার জন্য, লুটেপুটে খাওয়া শেষে আবার লন্ডনে গুপ্ত সময় পার করবেন।”
ফটোকার্ডটিতে সংবাদমাধ্যম ‘দূরবীন নিউজ’-এর লোগো ব্যবহার করা হয়, যা দেখে অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে ‘দূরবীন নিউজ’ থেকেও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তদন্তে জানা যায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একটি পুরোনো ফটোকার্ড সম্পাদনা করে এই ভুয়া প্রচারণা চালানো হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ফটোকার্ডে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ ব্যবহার করা হলেও ওইদিন দূরবীন নিউজের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এ ধরনের কোনো পোস্ট প্রকাশ হয়নি।
বরং একই তারিখে অন্য একটি গণমাধ্যমে প্রকাশিত “লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা: রুমিন ফারহানা” শিরোনামের একটি আসল ফটোকার্ডের সঙ্গে ভাইরাল ছবিটির ডিজাইন, বিন্যাস ও উপাদানের মিল পাওয়া যায়।
ফন্ট, শিরোনাম ও ডিজাইনের বিভিন্ন অসঙ্গতি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, মূল ফটোকার্ড সম্পাদনা করেই ভুয়া বক্তব্যটি তৈরি করা হয়েছে।
ফলে তারেক রহমানকে নিয়ে রুমিন ফারহানার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর।
সূত্র: রিউমার স্ক্যানার
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




