জাতীয়


বিএসএফের গুলিতে কসবা সীমান্তে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৯ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার

বিএসএফের গুলিতে কসবা সীমান্তে কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে এক কলেজশিক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে।

 

শনিবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিহতদের একজন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি গোপীনাথপুর আলহাজ শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তি একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন।

 

নিহত মুরসালিনের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যান। সেখানে ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মুরসালিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতীয় অংশে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

 

তবে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— শুক্রবার রাতে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করেন। পরে মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাঁদের বাধা দেয়।

 

বিজিবি জানায়, এ সময় বাংলাদেশি চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি ছররা গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ভারতের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।

 

বিজিবি আরও জানিয়েছে, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহত দুজনের মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা চলছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো এবং ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, নিহতদের মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।