জাতীয়


দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৯ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন, শনিবার

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি কোথায়

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসাম রাজ্যে এর উৎপত্তি হয়।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৪ বলে জানিয়েছে।

 

ভূমিকম্পের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার বিষয়ে একাধিক পোস্ট দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ গানে কপিরাইট বিতর্ক, প্রধানমন্ত্রীর ভিডিও প্রচারে জটিলতা

বিএনপির বহুল পরিচিত রাজনৈতিক সংগীত ‘সবার আগে বাংলাদেশ’ ঘিরে নতুন করে কপিরাইট বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্ক সামনে আসে।

সাকিব আল হাসান গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহজালাল মাজার ইস্যুর পর সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ সিলগালা করার ঘটনার তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রাশেদ খাঁনকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা

একটি সালিশ বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ও সংসদ সদস্য হানজালার মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যও নজর কেড়েছে।