জাতীয়
সীমান্তে রক্তপাত বন্ধ কবে হবে, জানতে চান রিজভী

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সীমান্তে রক্তপাত বন্ধ হওয়া প্রয়োজন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সহিংসতার পথ থেকে সরে আসতে হবে।
রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “শনিবার (৯ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। রক্তপাত কবে বন্ধ হবে? এ ধরনের আচরণ ভারতের সাধারণ মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক সম্ভব নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে হলে দিল্লিকে সহিংস মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের নির্বাচন তাদের নিজস্ব বিষয় উল্লেখ করে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু সীমান্তে কেন বারবার বাংলাদেশিদের গুলি করা হবে?”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার কবীর হোসেন এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশে রিজভী বলেন, “আপনারাই জাতির কাঠামো নির্মাণ করেন। তাই এই পেশাকে অবমূল্যায়নের সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যাবেন।”
তিনি দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। একইসঙ্গে তিনি বলেন, উন্নয়ন ও উৎপাদনে যারা ভূমিকা রাখছেন, নির্বাচিত সরকার তাদের যথাযথ মূল্যায়ন করবে।
রিজভী আরও বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জনগণ এমন নেতৃত্বই চেয়েছে।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশেষজ্ঞরা এখনও বলেন, জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের ধারাবাহিকতাতেই আমরা এখানে এসেছি। আশা করি, তার উত্তরসূরি তারেক রহমানও সফল হবেন।”
তিনি আরও বলেন, “অতীতের মতো ১০ টাকা কেজি চাল দেবো, ঘরে ঘরে চাকরি দেবো—এ ধরনের ফাঁপা প্রতিশ্রুতি তারেক রহমান দেননি।”
দেশের উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, “ধূসর মরুভূমির দেশ সিঙ্গাপুর যদি উন্নত হতে পারে, তাহলে নদীমাতৃক বাংলাদেশও সংস্কারের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।




