জাতীয়


বাংলাদেশ-ইরাক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন, রবিবার

বাংলাদেশ-ইরাক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইসাম হুসেন আলী আল ইথাউই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

 

তিনি ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা প্রদান এবং তাঁদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করায় ইরাক সরকারের প্রশংসা করেন।

 

বৈঠকে উভয় পক্ষ ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক ও কৃষিপণ্যের মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ ও ইরাকের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক আগ্রহের কথাও তুলে ধরা হয়।

 

এ ছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক এবং সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।


সম্পর্কিত

ইরাকবাণিজ্যঅর্থনৈতিক সহযোগিতা

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।