জাতীয়


রাশেদ খাঁনকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার

রাশেদ খাঁনকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা

একটি সালিশ বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ও সংসদ সদস্য হানজালার মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যও নজর কেড়েছে।

 

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে বিএনপির এক কর্মীর সঙ্গে সংসদ সদস্য হানজালার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বৈঠকের একপর্যায়ে তিনি ওই কর্মীকে ধমক দেন এবং উত্তেজিত আচরণ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, সংসদ সদস্য হানজালাকে চিড়িয়াখানায় রাখা উচিত। তিনি লেখেন, “এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে। আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে। এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?”

 

রাশেদ খাঁনের ওই মন্তব্যের জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন সংসদ সদস্য হানজালা।

 

রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, “রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সঙ্গে—বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না।”

 

পোস্টের আরেক অংশে তিনি লেখেন, “আর রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক মহিষের পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে। চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ—মহিষটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”

 

এর আগে শনিবার (২০ জুন) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের একপর্যায়ে সংসদ সদস্য হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে উচ্চস্বরে কথা বলছেন।

 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?” একপর্যায়ে টেবিল চাপড়ে তিনি বলেন, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।”

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনাটির সমালোচনা করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিরোধের অংশ হিসেবেও দেখছেন।

 

এদিকে হানজালা ও রাশেদ খাঁনের পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও নেটিজেনদের মধ্যে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।