জাতীয়
শাহজালাল মাজার ইস্যুর পর সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দানবাক্স ও দানের ডেগ সিলগালা করার ঘটনার তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সম্প্রতি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারকে ঘিরে ডিসি সারওয়ার আলমের নেওয়া কিছু উদ্যোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে।
গত ১২ জুন মাজার পরিদর্শনে গিয়ে তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মাজারের আগের দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে মাজারের ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। একপক্ষ এই উদ্যোগকে স্বচ্ছতা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখলেও, মাজার ভক্ত ও অনুসারীদের একটি অংশ এর তীব্র বিরোধিতা করেন।
তাদের দাবি, প্রায় সাতশ বছরের পুরোনো মাজার পরিচালনার রীতি ও ঐতিহ্য ক্ষুণ্ন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, দানবাক্স ও ডেগ সিলগালার পদ্ধতি সঠিক ছিল না এবং এটি মাজারকেন্দ্রিক ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, হিসাব-নিকাশের বিষয়ে প্রশ্ন তোলা যেতে পারে, তবে যেভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
গত বছরের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারওয়ার আলম। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার পর জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন এনে তাকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সারওয়ার আলম।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কার দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




