জাতীয়


‘সবার আগে বাংলাদেশ’ গানে কপিরাইট বিতর্ক, প্রধানমন্ত্রীর ভিডিও প্রচারে জটিলতা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার

‘সবার আগে বাংলাদেশ’ গানে কপিরাইট বিতর্ক, প্রধানমন্ত্রীর ভিডিও প্রচারে জটিলতা

বিএনপির বহুল পরিচিত রাজনৈতিক সংগীত ‘সবার আগে বাংলাদেশ’ ঘিরে নতুন করে কপিরাইট বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্ক সামনে আসে।

 

জানা গেছে, গতকাল বিএনপি এবং তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে মালয়েশিয়া সফরসংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয় ‘সবার আগে বাংলাদেশ’ গানটি। তবে ভিডিও প্রকাশের পরপরই শাহরিয়ার সাদাত আহমেদ (নিলয়) নামে এক ব্যক্তি গানটির ওপর একক মালিকানার কপিরাইট দাবি করে ফেসবুকে ক্লেইম দাখিল করেন।

 

এর ফলে ভিডিওটি বিভিন্ন সংবাদমাধ্যম ও ফেসবুক পেজে শেয়ার বা পুনঃপ্রচার করতে জটিলতা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সংবাদ প্রচারে বাধার সৃষ্টি করছে।

 

এদিকে গানটির প্রকৃত স্বত্বাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা যায়, ‘সবার আগে বাংলাদেশ’ গানের গীতিকার এস এম রফিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন। এতে কণ্ঠ দিয়েছেন নাসির, রফিক দেওয়ান ও প্রিতম।

 

অন্যদিকে শাহরিয়ার সাদাত আহমেদ (নিলয়) দাবি করেছেন, তিনি গানটির কণ্ঠশিল্পী এবং গানটি তার ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত রয়েছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে ক্লেইম প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কপিরাইট ক্লেইম সরিয়ে নেননি।

 

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের কনটেন্ট আইডি নীতিমালা অনুযায়ী যথাযথ ভিত্তি ছাড়া কপিরাইট ক্লেইম দাখিল করা অনৈতিক এবং নির্দিষ্ট পরিস্থিতিতে আইনগত জটিলতারও কারণ হতে পারে।

 

গানটির প্রকৃত স্বত্বাধিকার কার কাছে রয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্টতা না আসা পর্যন্ত এই বিতর্ক অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।