Ad

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো: হিরো আলম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
prothomalo-bangla_2023-07_49f61da5-094e-4542-b681-1e4f07859a34_Hiro_ALam
Durbin News

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন, কীভাবে হারায় দেখবেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম এসব কথা বলেন। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট হচ্ছে কাগজের ব্যালটে। বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর (একতারা প্রতীক) নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া, মারধর করা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। কাদের বিরুদ্ধে অভিযোগ, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগের লোকজন। ডাইরেক্ট বলে তো দিলাম কে আমার এজেন্টদের বের করে দিচ্ছে। ওরা ছাড়া আর আমার এজেন্টদের কে বের করে দেবে? অন্য কারও ক্ষমতা আছে?’হিরো আলম তাঁর নিজের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যেহেতু তাঁর এজেন্টের গায়ে হাত দিয়েছে, তাহলে তাঁর গায়েও যে হাত দেবে না, তার কি নিশ্চয়তা আছে।ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে হিরো আলম বলেন, যেহেতু তাঁর এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, তাহলে ভোট কীভাবে সুষ্ঠু হবে? যেখানে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে ভোটাররা আসবেন কীভাবে? একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। একতরফা সিল মারার চিন্তাভাবনা করা হচ্ছে।হিরো আলম বলেন, ‘আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। শেষ পর্যন্ত দেখতে চাই, তারা আমাদের ওপর কত অত্যাচার করে আজকে, কত জুলুম করে, কীভাবে আমাদের ভোটে হারায়?’ভোটের পরিবেশ নিয়ে সকালে রিটার্নিং কর্মকর্তাকে ফোন দিয়েছিলেন বলে জানান হিরো আলম। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি দেখছেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি (হিরো আলম) কেন্দ্রে তাঁর এজেন্ট খুঁজে পাচ্ছেন না। তিনি গণমাধ্যমের মাধ্যমে এ তথ্য সবাইকে জানালেন।হিরো আলমের প্রধান ‘পোলিং এজেন্ট’ ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, সকাল থেকে ভাষানটেক, মাটিকাটা, মানিকদী, গুলশান ও বনানীর ১২টি কেন্দ্র তাঁরা পরিদর্শন করেছেন। সব কটি কেন্দ্র থেকে হিরো আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোনো কোনো কেন্দ্রে এজেন্টদের মারধর করা হয়েছে। মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনকি নারী এজেন্টদের গায়ে হাতও তোলা হয়েছে।ইলিয়াস হোসেন আরও বলেন, গুলশান মডেল স্কুল কেন্দ্র থেকে একতারা প্রতীকের সব এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। তাঁরা গিয়ে তাঁদের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। পরে এজেন্টদের মারধর করে মুঠোফোন রেখে দিয়ে বের করে দেওয়া হয়েছে।ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। বিএনপি এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। ফলে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম। ভোট শুরুর পর থেকে দুপুর নাগাদ ভোট পরার হারে এই অনাগ্রহ স্পষ্ট। তবে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad