

চব্বিশের ভোটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। দ্রুত সময়ে এই আসন দুটিতে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে এ সময় জানান তিনি।উল্লেখ্য, জাসদের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য। আর নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছেন জাতীয় পার্টির সেলিম ওসমান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা:রংপুর বিভাগ:পঞ্চগড়-১ আসনে মো. নাঈমুজ্জামান ভুইয়াঁ এবং পঞ্চগড়-২ আসনে মো. নূরুল ইসলাম সুজন মনোনয়ন পেয়েছেন।ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মো. মাজহারুল ইসলাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে মো. ইমদাদুল হক মনোনয়ন পেয়েছেন।মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুর-১ আসনে, খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ আসনে, ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনে আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ আসনে, মোস্তাফিজুর রহমান দিনাজপুর-৫ আসনে এবং দিনাজপুর-৬ আসনে মো. শিবলী সাদিক মনোনয় পেলেন।নীলফামারী-১ আসনে মো. আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে মো. গোলাম মোস্তফা এবং নীলফামারী-৪ আসনে মো. জাকির হোসেন বাবুল মনোনয়ন পেয়েছেন।লালমনিরহাট-১ আসনে মো. মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নুরুজ্জামান আহমেদ এবং লালমনিরহাট-৩ আসনে মো. মতিয়ার রহমান মনোনয়ন পেয়েছেন।রংপুর-১ আসনে মো. রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান এবং রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী নৌকার প্রার্থী হবেন।কুড়িগ্রাম-১ আসনে মো. আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনে মো. জাফর আলী, কুড়িগ্রাম-৩ আসনে সৌমেন্দ্র প্রসাদ পান্ডে এবং কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হাসান মনোনয়ন পেলেন।গাইবান্ধা-১ আসনে আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ আসনে মো. আবুল কালাম আজাদ এবং গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান রিপন মনোনয়ন পেয়েছেন।চট্টগ্রাম বিভাগ:ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।কুমিল্লা-১ আসনে মো. আবদুস সবুর, কুমিল্লা-২ আসনে সেলিমা আহ্মাদ, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা-৪ আসনে রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ আসনে আ ক ম বাহাউদ্দীন, কুমিল্লা-৭ আসনে প্রান গোপাল দত্ত, কুমিল্লা-৮ আসনে আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, কুমিল্লা-৯ আসনে মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ আসনে মো. মুজিবুল হক নৌকা প্রতীক পেয়েছেন।চাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসাইন চৌধুরী, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান এবং চাঁদপুর-৫ রফিকুল ইসলাম মনোনয়ন পেলেন।ফেনী-১ আসনে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনে মো. আবুল বাশার মনোনয়ন পেয়েছেন।নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনে মো. মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৬ মোহাম্মদ আলী মনোনয়ন পেয়েছেন।লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ আসনে নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক এবং লক্ষ্মীপুর-৪ আসনে ফরিদুন্নাহার লাইলী মনোনয়ন পেয়েছেন।চট্টগ্রাম-১ আসনে মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২ আসনে খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪ আসনে এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসসে মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৬ আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনে মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ আসনে মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসনে এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১২ আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনে মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়ন পেয়েছেন।কক্সবাজার-১ আসনে সালাহ উদ্দীন আহমদ, কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার মনোনয়ন পেয়েছেন।পার্বত্য অঞ্চলের তিন জেলার খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙ্গামাটিতে দীপংকর তালুকদার এবং বান্দরবানে বীর বাহাদুর উ শৈ সিং মনোনয়ন পেয়েছেন।ঢাকা বিভাগ:ঢাকা-১ আসনে সালমান ফজলুর রহমান, ঢাকা-২ আসনে মো. কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, ঢাকা-৫ আসনে হারুনর রশীদ মুন্না, ঢাকা-৬ আসনে মোহাম্মদ সাইদ খোকন, ঢাকা-৭ আসনে মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা-৮ আসনে আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ আসনে ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ আসনে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১২ আসনে আসাদুজ্জামান খান, ঢাকা-১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে মো. মাইনুল হোসেন খান, ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা-১৯ আসনে ডা. মো. এনামুর রহমান এবং ঢাকা-২০ আসনে বেনজীর আহমদ মনোনয়ন পেয়েছেন।নারায়ণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে মো. নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুল্লাহ-আল-কায়সার, নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনে ঘোষিত হয়নি।মুন্সিগঞ্জ-১ আসনে মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এবং মুন্সিগঞ্জ-৩ আসনে মৃনাল কান্তি দাস মনোনয়ন পেয়েছেন।কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, কিশোরগঞ্জ-২ আসনে আবদুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ আসনে মো. নাসিরুল ইসলাম খান, কিশোরগঞ্জ-৪ আসনে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনে মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান মনোনয়ন পেয়েছেন।মানিকগঞ্জ-১ আসনে মো. আব্দুস সালাম, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক মনোনয়ন পেয়েছেন।গাজীপুর-১ আসনে আ. ক. ম. মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন (রিমি) এবং গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ মনোনয়ন পেয়েছেন।নরসিংদী-১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ আসনে আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩ আসনে ফজলে রাব্বি খান, নরসিংদী-৪ আসনে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং নরসিংদী-৫ আসনে রাজি উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন পেয়েছেন।রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনে মো. জিল্লুল হাকিম মনোনয়ন পেয়েছেন।ফরিদপুর-১ আসনে মো. আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে শাহদাব আকবর, ফরিদপুর-৩ আসনে শামীম হক এবং ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্যাহ মনোনয়ন পেয়েছেন।গোপালগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম এবং গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা মনোনয়ন পেয়েছেন।মাদারীপুর-১ আসনে নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনে শাজাহান খান এবং মাদারীপুর-৩ আসনে মো. আবদুস সোবহান মিয়া মনোনয়ন পেয়েছেন।শরীয়তপুর-১ আসনে মো. ইকবাল হোসেন, শরীয়তপুর-২ আসনে এ কে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-৩ আসনে নাহিম রাজ্জাক মনোনয়ন পেয়েছেন।টাঙ্গাইল-১ আসনে মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ আসনে ছোট মনির, টাঙ্গাইল-৩ আসনে মো. কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ আসনে মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ আসনে মো. মামুন-অর-রশিদ, টাঙ্গাইল-৬ আসনে আহসানুল ইসলাম (টিটু), টাঙ্গাইল-৭ আসনে খান আহমেদ শুভ এবং টাঙ্গাইল-৮ আসনে অনুপম শাহজাহান জয় মনোনয়ন পেয়েছেন।বরিশাল বিভাগ:বরিশাল-১ আসনে আবুল হাসানাত আবদুল্লাহ্, বরিশাল-২ আসনে তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেন, বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ, বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক এবং বরিশাল-৬ আসনে আবদুল হাফিজ মল্লিক মনোনয়ন পেয়েছেন।পটুয়াখালী-১ আসনে মো. আফজাল হোসেন, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে এস. এম শাহজাদা এবং পটুয়াখালী-৪ আসনে মো. মহিববুর রহমান মনোনয়ন পেয়েছেন।ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসন আলী আজম, ভোলা-৩ আসনে নুরন্নবী চৌধুরী এবং ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মনোনয়ন পেয়েছেন।বরগুনা-১ আসনে ধীরেন্দ্র দেবনাথ শমভু এবং বরগুনা-২ আসনে সুলতানা নাদিরা মনোনয়ন পেয়েছেন।ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুন এবং ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমুকে মনোনয়ন দেয়া হয়েছে।পিরোজপুর-১ আসনে শ. ম. রেজাউল করিম, পিরোজপুর-২ আসনে কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে মো. আশরাফুর রহমান মনোনয়ন পেয়েছেন।রাজশাহী বিভাগ:রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসনে মোহা. আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনে মো. আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনে মো. আব্দুল ওয়াদুদ এবং রাজশাহী-৬ আসনে মো. শাহরিয়ার আলম মনোনয়ন পেয়েছেন।নাটোর-১ আসনে মো. শহিদুল ইসলাম (বকুল), নাটোর-২ আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক এবং নাটোর-৪ আসনে মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী মনোনয়ন পেয়েছেন।নওগাঁ-১ আসনে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ আসনে মো. নাহিদ মোর্শেদ, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল (জন) এবং নওগাঁ-৬ আসনে মো. আনোয়ার হোসেন হেলাল মনোনয়ন পেয়েছেন।চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদ মনোনয়ন পেয়েছেন।বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ মো. সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ আসনে মো. হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ আসনে মো. মজিবর রহমান (মজনু), বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু এবং বগুড়া-৭ আসনে মো. মোস্তফা আলম মনোনয়ন পেয়েছেন।সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনে মোছা. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৩ আসনে মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনে মো. শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল মমিন মন্ডল এবং সিরাজগঞ্জ-৬ আসনে চয়ন ইসলাম মনোনয়ন পেয়েছেন।পাবনা-১ আসনে মো. শামসুল হক টুকু, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে মো. মকবুল হোসেন, পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফ এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স নৌকার প্রার্থী।জয়পুরহাট-১ আসনে সামছুল আলম দুদু এবং জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন মনোনয়ন পেয়েছেন।ময়মনসিংহ বিভাগ:ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং, ময়মনসিংহ-২ আসনে শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম, ময়মনসিংহ-৪ আসনে মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আসনে মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৬ আসনে মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ আসনে মো. হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ-৮ আসনে মো. আব্দুছ ছাত্তার, ময়মনসিংহ-৯ আসনে আব্দুস সালাম, ময়মনসিংহ-১০ আসনে ফাহমী গোলন্দাজ (বাবেল), ময়মনসিংহ-১১ আসনে কাজিম উদ্দিন আহম্মেদ মনোনয়ন পেয়েছেন।নেত্রকোণা-১ আসনে মোশতাক আহমেদ রুহী, নেত্রকোণা-২ আসনে মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা-৩ আসনে অসীম কুমার উকিল, নেত্রকোণা-৪ আসনে সাজ্জাদুল হাসান, নেত্রকোণা-৫ আসনে আহমদ হোসেন মনোনয়ন পেয়েছেন।জামালপুর-১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর-২ আসনে মো. ফরিদুল হক খান, জামালপুর-৩ আসনে মির্জা আজম, জামালপুর-৪ আসনে মো. মাহবুবুর রহমান, জামালপুর-৫ আসনে মো. আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।শেরপুর-১ আসনে মো. আতিউর রহমান আতিক, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনে এ. ডি. এম. শহিদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।সিলেট বিভাগ:সিলেট-১ আসনে এ, কে, আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ এবং সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ মনোনয়ন পেয়েছেন।সুনামগঞ্জ-১ আসনে রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে মোহম্মদ সাদিক এবং সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক মনোনয়ন পেয়েছেন।মৌলভীবাজার-১ আসনে মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মো. আব্দুস শহীদ মনোনয়ন পেয়েছেন।হবিগঞ্জ-১ আসনে ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ-৩ আসনে মো. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ আসনে মো. মাহাবুব আলী মনোনয়ন পেয়েছেন।খুলনা বিভাগ:মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ আসনে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক মনোনয়ন পেয়েছেন।কুষ্টিয়া-১ আসনে আ. কা. ম. সরওয়ার জাহান, কুষ্টিয়া-৩ আসনে মো. মাহবুবউল আলম হানিফ এবং কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ জর্জ মনোনয়ন পেয়েছেন।চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) এবং চুয়াডাঙ্গা-২ আসনে মো. আলী আজগার মনোনয়ন পেয়েছেন।ঝিনাইদহ-১ আসনে মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনে তাহজীব আলম সিদ্দিকী, ঝিনাইদহ-৩ আসনে মো. সালাহ উদ্দিন মিয়াজী এবং ঝিনাইদহ-৪ আসনে মো. আনোয়ারুল আজীম (আনার) মনোনয়ন পেয়েছেন।যশোর-১ আসন থেকে, শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনে মো. তৌহিদুজজামান, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনে এনামুল হক বাবুল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য্য, এবং যশোর-৬ আসনে শাহীন চাকলাদার মনোনয়ন পেয়েছেন।মাগুরা-১ আসনে সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনে শ্রী বীরেন শিকদার মনোনয়ন পেয়েছেন।নড়াইল-১ আসনে বি, এম কবিরুল হক এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজা মনোনয়ন পেয়েছেন।বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে এইচ, এম, বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেয়েছেন।খুলনা-১ আসনে ননী গোপাল মন্ডল, খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মূর্শেদী এবংন খুলনা-৫ আসনে রায়ন চন্দ্র চন্দ মনোনয়ন পেয়েছেন।সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আসনে আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে এস. এম. আতাউল হক মনোনয়ন পেয়েছেন।


