

নিজস্ব প্রতিবেদক: ঢাকা:জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আজ আমার দু’পাশে যারা রয়েছেন- তারা জাতীয় পার্টি ও বাংলাদেশের রাজনীতির দুই দিকপাল। পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলা। এই দুই নেতা জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে অনন্য ভূমিকা পালন করে আসছেন। পার্টির জন্য তারা জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং আমার পাশে তারা সব সময়ই ছিলেন এবং এখনো আছেন। রোববার দুপুরে রাজধানীর গুলশানস্থ নিজ বাসভবনে আসন্ন দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি এখন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং পার্টিকে আবার সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আগামী ৯ মার্চ দশম জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষনা দিয়েছি। কাজী ফিরোজ রশীদ এবং সৈয়দ আবু হোসেন বাবলাসহ পার্টির প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ এবং এরশাদ-ভক্ত সর্বস্তরের অগনিত নেতাকর্মী আমার পাশে দাঁড়িয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর একটি জাতীয় সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে আবার প্রান শক্তি ফিরিয়ে আনতে চাই। কারণ দেশ ও জাতির জন্য রাজনীতির অঙ্গনে জাতীয় পার্টির প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। রওশন এরশাদ বলেন, আমরা দেশে সুষ্ঠু গণতন্ত্র এবং অর্থনৈতিক ভীত শক্তিশালী করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। একটি রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চার প্রধান ক্ষেত্র হচ্ছে- সময় মতো পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠান। জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমরা জাতীয় সম্মেলন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছি-সেই সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেছি। এসময় জাপা চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে আহবায়ক, সৈয়দ আবু হোসেন বাবলাকে কো আহবায়ক, গোলাম সরোয়ার মিলনকে যুগ্ম আহবায়ক, সফিকুল ইসলাম সেন্টুকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে কোষাধ্যক্ষ করে দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করেন। রওশন এরশাদ বলেন, এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, যগ্ম-মহাসচিব, সম্পাদকমন্ডলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কমিটির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব- ক্রমানুসারে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত থাকবেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দশম জাতীয় সম্মেলন আয়োজন প্রসঙ্গে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ ও ঢাকা মহানগর উত্তর জাপার আহবায়ক সফিকুল ইসলাম সেন্টু। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পল্লীবন্ধুপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, পার্টির মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক এমপি এমএ গোফরান, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, নূরুল ইসলাম মিলন,পার্টির উপদেষ্টা আমানত হোসেন আমানত, এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, জাহাঙ্গীর আলম পাঠান, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ও ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় নেতা পীরজাদা জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক খোরশেদ আলম খোশু, কেন্দ্রীয় নেতা আবুল হাসান আহমেদ জুয়েল, জহির উদ্দিন জহির, শাহীন আরা সুলতানা রিমা ও শাহনাজ পারভীন প্রমূখ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।