.jpg&w=3840&q=75)

বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। জবি শাখা ছাত্রলীগের নেতৃত্বে আছেন ইব্রাহিম ফরাজী ও এস এম আকতার হোসাইন। ২০২২ সালের পহেলা জানুয়ারি ১ বছরের মেয়াদী দ্বায়িত্ব পান তারা।বর্তমান কমিটির কার্যকাল দু'বছর ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পুর্ণাঙ্গ হয়নি। নাম মাত্র বিভাগীয় কমিটিতেই সীমাবদ্ধ হয়ে আছে। একটি মাত্র ছাত্রী হলেও কমিটি হয়নি এপর্যন্ত। ফলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। আক্ষেপ নিয়ে দল ছেড়েছে দীর্ঘদিন রাজনীতি করা কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিনসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কমিটি পূর্ণাঙ্গ হবার পর এই আকাঙ্ক্ষা আরো তীব্র হয়েছে। ১বছরের কমিটির মেয়াদ শেষ হয়ে দেড় বছর হয়ে গেলেও পূর্ণাঙ্গ হওয়ার আশ্বাসেই চলছে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি। খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০১৩ সালের ৩০ জুলাই শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শরীফ-সিরাজের পূর্ণাঙ্গ কমিটির পর জবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দলীয় কোন্দল আর শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের ব্যক্তিস্বার্থে কর্মীদের কপালে জুটেছে শুধু হতাশা আর আশারবানী। ফলে গুরুত্বপূর্ণ এই ইউনিটটি ধুকছে অবহেলায়। তৈরি হচ্ছে না নতুন নেতৃত্ব । হতাশা আর চাঁপা আক্ষেপ নিয়ে অনেকেই ছাড়ছে ছাত্ররাজনীতি। ক্ষয়ে যাচ্ছে নারী নেতৃত্বও। মিটিং মিছিলে ছাত্রীদের সংখ্যাও থাকে হাতে গোনা। আংশিক কমিটিতে জায়গা ৩৫ সদস্যের মধ্যে স্থান পায় চার নারী নেত্রী। তারাও নিষ্ক্রিয়। অভিযোগ আছে বিভিন্ন হুমকি ধামকি ও চাপের কারনে দ্বায়িত্বপ্রাপ্তদের অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছেন। ছেড়েছেন ক্যাম্পাসও।দীর্ঘদিন কমিটি না হওয়াই ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রায়হান বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তির পর থেকে যেই বন্ধুর সাথে রাজনীতি শুরু করেছি। যেই বন্ধু দীর্য ৬-৭ বছর সংগঠন এর জন্য নিরলস ভাবে পরিশ্রম করার পর ও রাজনৈতিক একটা পরিচয় কপালে জোটে নাই সেই বন্ধুকেই বাস্তবতাকে আলিঙ্গন করে সংগঠন থেকে বিদায় নিয়ে জীবনমুখী সিদ্ধান্ত নিতে হয়েছে। এই বড় ভাই, বন্ধু কিংবা জুনিয়র এর সংখ্যা অগণিত।কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাবুল হোসেন পরাগ বলেন, কমিটি পূর্ণাঙ্গ না হলে তারা বেশি দিন সময় পাবে। যতদিন গতিতে থাকবে তত লাভ।জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন বলেন,"পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম শেষ পর্যায়ে। আমরা কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে।এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে একটি গণমাধ্যমকে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নতুন কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করে অতিদ্রুততার সহিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করবো।কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এখানে যারা আমাদের কেন্দ্রের দায়িত্বে আছেন তাদের দিয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।