

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সম্প্রতি দলের অবদানের একটি দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে জাপার ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তার দল ফ্যাসিবাদের দোসর নয়, বরং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রক্ত দিয়েছে। তাঁর মতে, ছাত্র আন্দোলনে জাপার অবদানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।সোমবার বনানী কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জি এম কাদের। তিনি দাবি করেন, ছাত্র জনতার অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরাও রক্ত দিয়েছেন, এবং এই সাফল্যকে কেবল ছাত্রদের একক কৃতিত্ব হিসেবে দেখা উচিত নয়। তাঁর মতে, এই অর্জন ভাগবাটোয়ারা করার মতো কোনো সম্পদ নয়, বরং তা রক্তেভেজা এক মহাসাফল্য।জি এম কাদের তার বক্তব্যে শেখ হাসিনার নাম উল্লেখ করে বলেন, ৫ আগস্টের ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। তিনি তাকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে বলেন, সেই সময়কার ছাত্র আন্দোলনে জাপার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জাতীয় পার্টির সদস্যরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল এবং তাদেরও রক্ত ঝরেছে। তিনি শিক্ষার্থীদের জীবনদানকে গণিমতের মাল মনে না করতে হুঁশিয়ারি দেন।সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানালেও জাতীয় পার্টি সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। জি এম কাদের এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি শক্তিশালী চক্র জাপাকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় বিভিন্ন হত্যা মামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।জি এম কাদের আরও দাবি করেন যে, শিক্ষার্থীদের পক্ষে তিনি সংসদের ভেতরে ও বাইরে সরব ছিলেন। তারই নির্দেশনায় শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে আন্দোলন শুরু করেছিল। তিনি প্রথম রাজনীতিবিদ হিসেবে শহীদ আবু সাঈদের বাড়িতে যান এবং সেখান থেকেই আন্দোলনের পক্ষে দলীয় সমর্থন ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে দলের যৌথসভায় শিক্ষার্থীদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।জি এম কাদেরের এই বক্তব্যে জাতীয় পার্টির অভ্যন্তরীণ ও বহিরাগত রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রায় সব ইস্যুতেই আওয়ামী লীগের সুরে কথা বলার কারণে অনেকেই জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলে অভিহিত করে। এই নিয়ে দলের ভেতরেও এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে জি এম কাদের এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক দলের দোসর ছিল না। তিনি দলের স্বাধীন অবস্থান বজায় রাখতে বদ্ধপরিকর এবং দেশের জনগণের স্বার্থ রক্ষায় জাপা দৃঢ়ভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার করেন।সভায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া এবং কেন্দ্রীয় নেতারা। তারা সকলেই আন্দোলনের ইতিহাস এবং দলের ভূমিকা নিয়ে কথা বলেন।সভায় জাপার নেতারা দাবি করেন, আন্দোলনের সময়কার ভুল তথ্য ছড়িয়ে দিয়ে জাতীয় পার্টিকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চলছে। এই ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দলের নেতাকর্মীরা অতীতে যেমন আন্দোলনের সময় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, ভবিষ্যতেও তারা জাতীয় স্বার্থে সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।জাপার নেতারা মনে করেন, তাদের এই ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি না পাওয়ার পেছনে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র রয়েছে। তারা আশা করেন, দেশের জনগণ এবং ইতিহাস তাদের সঠিক মূল্যায়ন করবে এবং তাদের কৃতিত্বকে যথাযোগ্য সম্মান দেবে।জি এম কাদেরের এই বক্তব্য দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে, জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই অবদানকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।