-7492.png&w=3840&q=75)

বাংলাদেশের তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে চাঁদাবাজিমুক্ত একটি রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখেছিলেন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি। জীবনের শেষ সময়ে এসে তিনি শুধু প্রতিবাদের রাজনীতি নয়, বাস্তব পরিবর্তনের একটি রূপরেখাও তুলে ধরেছিলেন। মৃত্যুর কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সংসদ সদস্য নির্বাচিত হলে কী করতে চান সে কথা অকপটে বলেছিলেন এই তরুণ নেতা।
ঢাকা–৮ আসনে নির্বাচিত হলে চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন হাদি। তিনি বলেছিলেন, একটা কথা বলে রাখি ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না। সিন্ডিকেটটা অনেক বড়, সব বন্ধ করতে পারবো কিনা জানি না। কিন্তু কিছু কাজ আমি করবই।
চাঁদাবাজি প্রতিরোধে নিজের প্রথম পদক্ষেপের কথাও স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। আপসহীন কণ্ঠে হাদি বলেন, ঢাকা আটের একটা সবজিওয়ালা বা ভ্যানওয়ালার কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আর আমি ওসমান হাদি সেটা শুনি আমি আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুলতে হলে আগে আমার গায়ে হাত দিতে হবে।
আর যদি কেউ সরাসরি না এসে লোক পাঠিয়ে চাঁদাবাজি চালায় তাদের বিরুদ্ধেও ছিলেন কঠোর। তিনি বলেন, যারা রাঘব বোয়াল, যারা নিজেরা যায় না, লোক পাঠায় তাদের নাম আমি জানবো। সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে প্রত্যেকের নাম প্রকাশ করে দেবো। এরপর যা হবে, সেটা আমার কপালে থাকবে কিন্তু আমি এটা করবই।
চাঁদাবাজির পাশাপাশি ঢাকা–৮ এলাকার হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা সিন্ডিকেট ভাঙার স্বপ্নও দেখেছিলেন হাদি। শাহবাগ, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল এই হাসপাতালগুলোর আশপাশে গড়ে ওঠা দালাল ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে তিনি এক ধরনের মানবিক অপরাধ হিসেবে দেখতেন।
হাদি বলেছিলেন, এমন অবস্থা আপনি মারা গেলেও আপনার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বসে আছে। ২০ হাজার টাকা না দিলে লাশ তোলা হয় না। ১৫ হাজার বললেও রাজি না। ভাবেন, আমরা কী দেশে বাস করছি!
এই অবস্থার পরিবর্তনে তরুণদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী কাঠামো দাঁড় করানোর পরিকল্পনার কথাও জানান তিনি। আমি ইনকিলাব মঞ্চের ভাই আর ঢাকা আটের তরুণদের নিয়ে ভলান্টিয়ার টিম করবো। হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। কোন ডিপার্টমেন্টে যাবেন, কোথায় যাবেন সব জায়গায় আমাদের ভলান্টিয়াররা সাপোর্ট দেবে।
তার লক্ষ্য ছিল হাসপাতাল এলাকায় এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ আর দালালের শিকার হবে না। বুথ স্থাপন করে রোগী ও স্বজনদের চিকিৎসার প্রতিটি ধাপে সহায়তা করার স্বপ্ন দেখেছিলেন তিনি।
নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে হাদি বলেছিলেন, আমি অনেক বড় বড় স্বপ্নের কথা বলতে পারি। কিন্তু আমি যেটা বলি, ইনশাআল্লাহ সেটার জন্যই বলি। আমি যা বলি, তা করার জন্যই বলি।
তিনি বিশ্বাস করতেন, একজন সৎ ও কার্যকর এমপি পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই চাপে ফেলতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে এমপি বানান, তাহলে বাকি ২৯৯ জন এমপি ইনশাআল্লাহ পরের নির্বাচনে তাদের ভোটারদের চাপে পড়বেন। তারা শুনতে বাধ্য হবেন এই ছেলেটা যদি পারে, আপনারা কেন পারলেন না?
এমন অসংখ্য স্বপ্ন, পরিকল্পনা আর প্রত্যাশা নিয়েই আজ (শনিবার) চিরনিদ্রায় শায়িত হয়েছেন শরিফ ওসমান হাদি। মাটির ঘরে শুয়ে থাকা এই তরুণ বিপ্লবীর স্বপ্নগুলো এখন প্রশ্ন হয়ে রইল কবে বাস্তব হবে সেই স্বপ্নের রাজনীতি?
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।