
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে ভোটের সমীকরণ নতুন করে বদলে গেছে। একই সঙ্গে আওয়ামী লীগও নির্বাচনের বাইরে থাকায় কাদের সিদ্দিকীর দীর্ঘদিনের শক্তিশালী ভোটব্যাংক বিএনপি, জামায়াতে ইসলামী নাকি স্বতন্ত্র প্রার্থীর দিকে যাবে তা নিয়ে এলাকায় জোর আলোচনা চলছে।
গত শনিবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই দলটির জন্ম। কিন্তু বর্তমান বাস্তবতায় সে ধরনের নির্বাচনী পরিবেশ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় দলটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম নিজেও টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন না। দীর্ঘদিন ধরে এই আসনে তাঁর একRelated posts hereটি বড় ও সুসংগঠিত ভোটব্যাংক ছিল। এবার আওয়ামী লীগও নির্বাচনে না থাকায় সেই ভোট কোন দিকে যাবে সেটিই এখন স্থানীয় রাজনীতির প্রধান আলোচ্য বিষয়।
টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম খান। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ব্যবসায়ী ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, যিনি প্রায় এক বছর ধরে এলাকায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
Related posts here
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, এই আসনে কাদের সিদ্দিকীর বড় একটি ভোটব্যাংক রয়েছে। আওয়ামী লীগও নেই। আমরা নির্বাচনে থাকলে বিপুল ভোটে জিততাম। তবে এই পরিস্থিতিতে আমাদের কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবেন কি না বা ভোট কোন দিকে যাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের প্রধান সমর্থক ও সদ্য পদত্যাগ করা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ বলেন, বিএনপির একটি অংশের পাশাপাশি কাদের সিদ্দিকী ও আওয়ামী লীগের সমর্থকদের বড় একটি অংশ সালাউদ্দিন আলমগীরের সঙ্গে আছে। কোনো ধরনের কারচুপি না হলে স্বতন্ত্র প্রার্থীই নির্বাচিত হবেন বলে আমরা আশাবাদী।
এদিকে জামায়াতে ইসলামীর উপজেলা আমির আলামিন মিয়া বলেন, এই আসনের মানুষ নৌকা, ধানের শীষ ও গামছা প্রতীকে ভোট দিয়ে দেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। এবার ভোটাররা আস্থার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছেন।
বিএনপির প্রার্থী আহমেদ আযম খান বলেন, যারা নির্বাচনে আসতে ভয় পায় তারাই বলে পরিবেশ নেই। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান দেশে ফেরার পর মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে।
এ ছাড়া এই আসনে জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হাসান মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ না থাকায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে।
সব মিলিয়ে, কাদের সিদ্দিকী নির্বাচনের বাইরে থাকায় টাঙ্গাইল-৮ আসনে ভোটের সমীকরণ কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।