Ad

এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাব না- খালেদা জিয়ার আপসহীন অবস্থানের নেপথ্য কাহিনি

নিউজ কো-অর্ডিনেটর

নিউজ কো-অর্ডিনেটর

প্রকাশিত:
Durbin News-WT (23).webp
Durbin News

‘কিছু স্মৃতি কিছু কথা’–তে। সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন কীভাবে খালেদা জিয়া শুরু থেকেই এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছিলেন।

জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রক্ষমতায় আসেন বিচারপতি আব্দুস সাত্তার। তখন প্রেসিডেন্ট নির্বাচন সামনে। বিএনপির ভেতরে তীব্র মতভেদ দেখা দেয় একটি পক্ষ চেয়েছিল খালেদা জিয়াকে প্রেসিডেন্ট প্রার্থী করতে, আরেকটি পক্ষ বিচারপতি সাত্তারকে। এম সাইফুর রহমান লিখেছেন, তিনি নিজে, তানভীর আহমদ সিদ্দিকীসহ অনেকেই খালেদা জিয়ার পক্ষে ছিলেন। কিন্তু পর্দার আড়ালে তখন জেনারেল এরশাদের প্রভাব কাজ করছিল। ধারণা ছিল, খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় গেলে শক্ত হাতে সবকিছু সামলাবেন এই আশঙ্কা থেকেই এরশাদ দুর্বল নেতৃত্বকেই এগিয়ে দিতে চেয়েছিলেন।

শেষ পর্যন্ত বিচারপতি সাত্তারই প্রেসিডেন্ট হন। কিন্তু ক্ষমতায় বসার কিছুদিনের মধ্যেই জেনারেল এরশাদ প্রকাশ্যে সামরিক বাহিনীর ‘অংশীদারত্বের’ কথা বলতে শুরু করেন। এতে দেশে-বিদেশে প্রতিক্রিয়া তৈরি হয়, গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ সরাসরি ক্ষমতা দখল করেন। সেই সময় এম সাইফুর রহমানসহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়।

জেল থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় খালেদা জিয়ার নেতৃত্বে নতুন অধ্যায়। সাইফুর রহমান লিখেছেন, আসলে খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয়ভাবে নামতে তখন তাঁরাই উদ্বুদ্ধ করেছিলেন। তিনি নিজে রাজনীতিতে আসতে আগ্রহী ছিলেন না। ছিলেন একেবারে ঘরোয়া মানুষ, গৃহবধূ। কিন্তু দলের শূন্যতা, বিভক্তি আর এরশাদের কৌশল বুঝে তাঁকে সামনে আনতেই হয়।

Related posts here

খালেদা জিয়া ধীরে ধীরে দলের নেতৃত্ব নেন। তাঁর নেতৃত্বে বিএনপি সংগঠিত হতে থাকে, গড়ে ওঠে সাতদলীয় জোট। রাজপথে এরশাদবিরোধী আন্দোলন জোরালো হয়। সেই সময় শেখ হাসিনা হঠাৎ করে ১৯৮৬ সালের নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলে আন্দোলনে বড় ধাক্কা আসে। অনেকেই ক্লান্ত, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এমন অবস্থায় এরশাদ বিএনপিকে প্রস্তাব দেন সিট ভাগাভাগি করে নির্বাচনে অংশ নিতে।

সেই জায়গায় এসে খালেদা জিয়া একেবারে পরিষ্কার কথা বলেন। এম সাইফুর রহমানের ভাষায়,

তিনি স্পষ্টভাবে বললেন- আমরা এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করছি। সেই এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাব না।

এমনকি বিএনপিকে ১২৬টি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি সিদ্ধান্তে অটল থাকেন। দলের ভেতরে অনেকেই তখন নির্বাচনে যাওয়ার পক্ষে ছিলেন, এমনকি সাইফুর রহমান নিজেও শুরুতে সেই দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু খালেদা জিয়া একচুলও নড়েননি।

এই আপসহীন অবস্থানই শেষ পর্যন্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। বিএনপি রাজপথে থাকে, আন্দোলন তীব্র হয়। ১৯৮৭–৯০ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতন ঘটে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আর ১৯৯১ সালে সেই নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

সাইফুর রহমান লিখেছেন, খুব অল্প সময়ের মধ্যেই খালেদা জিয়া বক্তৃতা, নেতৃত্ব আর আত্মবিশ্বাসে বিস্ময়করভাবে পরিণত হন। একজন নীরব গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন আন্দোলনের কেন্দ্রবিন্দু। তাঁর স্মৃতিশক্তি, দৃঢ়তা আর সিদ্ধান্তে অনড় থাকার ক্ষমতাই তাঁকে আলাদা করেছে।

এই লেখায় উঠে আসে একটাই স্পষ্ট ছবি খালেদা জিয়া আপসের রাজনীতিতে বিশ্বাস করতেন না। ক্ষমতার লোভ, সুবিধার প্রস্তাব বা চাপ কিছুই তাঁকে তাঁর অবস্থান থেকে সরাতে পারেনি। এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার সেই সিদ্ধান্তই তাঁকে বাংলাদেশের রাজনীতিতে এক অনমনীয়, আপসহীন নেত্রী হিসেবে স্থায়ী করে দিয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad