রাজনীতি
দুই শীর্ষ সন্ত্রাসীর ইন্ধনে টিপু হত্যা!
রাজধানীর মতিঝিল এলাকার রাজনীতির নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যার প্রতিশোধ নিতেই খুন করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। এই হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন জুগিয়েছেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী।
টিপু হত্যার ইন্ধন জোগানো সেই দুই সন্ত্রাসী হলেন ফ্রিডম মানিক ও জিসান। তারা দুইজনই বর্তমানে দুবাইতে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
টিপু হত্যার তদন্তকারী সংস্থা ডিবির একটি সূত্র জানায়, মতিঝিল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে উঠেছিলেন টিপু। তাই রাজনৈতিক বিবাদ ও বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিশোধ স্পৃহাকে কাজে লাগিয়ে টিপুকে হত্যার ইন্ধন দেন ফ্রিডম মানিক ও জিসান। তাদের নির্দেশে টিপুকে হত্যা করা হয়।
তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি ডিবির কর্মকর্তারা।
ডিবির একটি সূত্র জানায়, টিপুকে হত্যার জন্য গ্রেপ্তারকৃত শ্যুটার মাসুমকে ভাড়া করেছিল তারই বন্ধু মোল্লা শামীম। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। টিপুকে হত্যার সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটি চালিয়েছেন শামীম। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারেন তিনি।
এই হত্যাকাণ্ডের সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন সুমন শিকদার ওরফে মুসা। তিনি ঘটনার ১২ দিন আগে দুবাই চলে যান। সেখানে বসেই টিপু হত্যার সর্বশেষ ছক কষেন। টিপু হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তারকৃত ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের কাজ করেন মুসা। তিনিই শামীমকে তথ্য সরবরাহ করেন।
টিপু হত্যায় রিমান্ডে থাকা মাসুম জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন। তাকে সাত দিনের রিমান্ড শেষ মঙ্গলবার আদালতে তোলা হবে। সেখানে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন।
মাসুম জিজ্ঞাসাবাদে জানায়, কিলিং মিশনে তার সঙ্গে মোল্লা শামীম ছিল। শামীমের মোটরসাইকেলে করেই শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আসেন মাসুম। তারপর টিপুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আবার শামীমের মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। এ সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের আরেক এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন টিপুর গাড়িচালক মুন্নাও।
এ ঘটনায় শুক্রবার টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন। পরে এই ঘটনায় প্রথমে শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশ ও আরফান উল্লাহ ওরফে দামাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আরো ওমর ফারুকসহ চারজনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের হাতে গ্রেপ্তাকৃতরা হলেন এই ঘটনার মূল পরিকল্পনাকারী ওমর ফারুক (৫২), আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ (৩৮), মো. নাছির উদ্দিন ওরফে কিলার নাছির (৩৮), এবং মো. মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশকে (৫১)।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম
গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।

বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১–দলীয় ঐক্যের
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। চলতি মাসের শেষ দিকে ২৯ বা ৩০ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করার প্রস্তাব এসেছে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে।

.jpg)


