
ক্যাম্পাস প্রতিনিধি
.webp&w=3840&q=75)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা বিপুল ভোটে পরাজিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়ানো অপপ্রচার ও কটূক্তির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে খাদিজা বলেন, “ছাত্রদল কখনো ধর্ম ব্যবসা করে না। আমি নির্বাচনে হারতে পারি, কিন্তু ছাত্রদল ছাড়বো না।” তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ঘটনা বিকৃত করে তাকে ধর্মবিদ্বেষী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
৩০ ডিসেম্বর জকসু নির্বাচন স্থগিতের দিন ভাইরাল হওয়া মাইক কাড়াকাড়ির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “ভিডিওটি পরিকল্পিতভাবে এডিট করে প্রচার করা হয়েছে। সেদিন জকসু নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন চলছিল। সেখানে কোনো দলীয় স্লোগান বা ‘নারায়ে তাকবির’ দেওয়ার পরিস্থিতি ছিল না।” তিনি দাবি করেন, ভিডিওটি ভালোভাবে দেখলে বোঝা যায়, তিনি নিজে মাইক ধরেননি; অন্য কেউ সেটি ধরেছিল। তবুও তাকে নাস্তিক ও ধর্মবিদ্বেষী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
ছাত্রদলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় খাদিজাতুল কুবরা বলেন, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে তাকে জানানো হয়, মেয়েরা কিংবা তিনি ভিপি, জিএস ও এজিএস এই ‘সুপার থ্রি’ পদের জন্য উপযুক্ত নন। শুধু সম্পাদকীয় পদের প্রস্তাব দেওয়া হয়। নারীদের নেতৃত্বের বিষয়ে এমন দৃষ্টিভঙ্গির কারণেই তিনি ছাত্রদলকে বেছে নিয়েছেন বলে জানান।
অনলাইনে অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের আগে আমাকে থামানোর মতো কোনো ইস্যু না পেয়ে ধর্মকে ব্যবহার করে ভিকটিম কার্ড খেলা হয়েছে। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কখনো চাঁদাবাজি করেনি, তারা বরাবরই ওপেন রাজনীতি করেছে।
পরাজয়ের পরও সংগঠনের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে খাদিজা বলেন, আমি পদের লোভে রাজনীতিতে আসিনি, কাজ করতে এসেছি। যত অপপ্রচারই হোক, আমি ছাত্রদলের সঙ্গেই থাকবো এবং দলকে সংগঠিত করতে কাজ করে যাবো।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ভোটগ্রহণের ঠিক আগমুহূর্তে নির্বাচন স্থগিত করা হয়। এ ঘটনার পর ভিসি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচিতে শিবির সমর্থিত প্রার্থী শান্তা আক্তারের ‘আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার সময় মাইক কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী খাদিজাতুল কুবরাসহ কয়েকজনের বিরুদ্ধে। নির্বাচন-পরবর্তী সময়ে সেই অভিযোগকে কেন্দ্র করেই নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।