.webp&w=3840&q=75)

প্রতিহিংসা ও হিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে এনে একটি সুস্থ, দিকনির্দেশনামূলক রাজনীতির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নমত যেন কোনোভাবেই জাতিকে বিভক্ত না করে।
শনিবার রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান।
তারেক রহমান বলেন, বিএনপি হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চায়।
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন,
আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা, আরেক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে ২০২৪ সালের ৫ আগস্ট।
দেশ যে বড় মূল্য দিয়েছে, বিশেষ করে ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সব রাজনৈতিক শক্তির প্রতি আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন মতবিভেদ বা জাতিগত বিভাজনে রূপ না নেয়। ৫ আগস্ট তার ভয়াবহ পরিণতির উদাহরণ বলেও তিনি উল্লেখ করেন।
নতুন প্রজন্মের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান বলেন, তরুণরা আশার খোঁজে আছে এবং সব প্রজন্মই একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রত্যাশা করে। এই প্রত্যাশার জায়গাটি রাজনীতিকদেরই পূরণ করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা রাষ্ট্র ও রাজনীতির জন্য অত্যন্ত প্রয়োজন। তবে শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, এমন সমালোচনা দরকার যা দেশের সমস্যার সমাধানে সহায়ক হয়।
দেড় যুগের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছেন জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের প্রতি অনেক বেশি। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নেওয়া রাজনীতিকদের দায়িত্ব।
নীতিগত পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় দেড় কোটি কৃষকের জন্য ‘অ্যাগ্রি কার্ড’ চালুর চিন্তাভাবনা রয়েছে। যারা ২০ কোটি মানুষের খাদ্যের জোগান দেন, তাদের সমস্যাগুলো সরাসরি জানার জন্য কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।
নারীশিক্ষায় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিক খাদ্যাভ্যাস ও সচেতনতা বাড়ানো গেলে কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমবে। এতে রাষ্ট্রের ব্যয়ও কমবে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদকরা।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।