.jpg&w=3840&q=75)

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কিছু প্রতিদ্বন্দ্বী দল বাড়ি বাড়ি গিয়ে মা–বোনদের বলছে, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি পরিষ্কার করে বলতে চাই বেহেশত শুধু আল্লাহর হাতে, আর কারও হাতে নয়। বেহেশতের টিকিট কোনো রাজনৈতিক দল দেয় না, আল্লাহই দেন।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার এলাকায় নির্বাচনী প্রচারে এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী–৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দাগনভূঞা ও সোনাগাজী এলাকায় নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। তাই তিনি মুরব্বি ও অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা বাড়িতে গিয়ে মা, খালা, চাচি ও বোনদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোটারদের ব্যক্তিগত তথ্য কারও কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।
প্রচারের প্রথম দিন সকালে আবদুল আউয়াল মিন্টু নিজ গ্রাম আলাইয়াপুরে মা–বাবার কবর জিয়ারত করেন। এরপর তিনি ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সি বাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহ মাজার, মিদ্দার হাট ও বরইয়া বাজারে গণসংযোগ করেন। পরে করমূল্যাপুর হয়ে দাগনভূঞায় পৌঁছান। দুপুরে তিনি উপজেলার সদর ইউনিয়নে একটি জানাজায় অংশ নেন। বিকেলে মিন্টু ফাজিলের ঘাট বাজার, তালতলী বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের ট্যাক এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে দাগনভূঞা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে একই দিনে ফেনী–৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ফখরুদ্দীনও গণসংযোগ করেন। তিনি সকালে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া এলাকায় এবং বিকেলে সিন্দুরপুর ইউনিয়নের দরবেশহাট বাজার এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।