

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি। তবে নির্বাচনের পর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান জানান।
ঐক্য সরকার গঠনের বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?
তিনি আরও বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তারা একটি ভালো বিরোধী দল হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্ব দেওয়া তারেক রহমান (৬০) প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। শেখ হাসিনা ছিলেন তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ।
১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় দলটি নিষিদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার গঠন করে দেশ শাসন করেছিল। এবার জামায়াতের পক্ষ থেকে দেশকে স্থিতিশীল করতে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করা হলেও তা প্রত্যাখ্যান করলেন তারেক রহমান।
তারেক রহমানের সহযোগীরা রয়টার্সকে জানিয়েছেন, বিএনপি ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। নির্বাচনে বিএনপির প্রার্থীরা ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাকি আসনগুলোতে জোট শরিকেরা লড়ছেন।
নির্দিষ্ট করে আসনসংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন আমাদের থাকবে।
বিভিন্ন জনমত জরিপেও বিএনপির এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। তবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের পাশাপাশি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেন–জির দল এনসিপির চ্যালেঞ্জের কথাও জরিপে উঠে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এদিকে, হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের অভিমত। একই সঙ্গে এতে চীনের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
নির্বাচনে জয়ী হলে পররাষ্ট্রনীতিতে চীনের দিকে ঝুঁকবেন কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের সাড়ে ১৭ কোটির মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে—এমন অংশীদারদেরই আমাদের প্রয়োজন।
তিনি বলেন, আমাদের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, বিনিয়োগ আনতে হবে। বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ সবচেয়ে উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।
শেখ হাসিনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা ও শেখ হাসিনার পরিবারের সদস্যরা তাঁর পতনের আগে বা পরবর্তী সময়ে দেশ ছেড়েছেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।