Ad

বিএনপির ঘাঁটি কুষ্টিয়ায় এবার জমছে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
1000019982.webp
Durbin News

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত কুষ্টিয়া রাজনৈতিকভাবেও দীর্ঘদিন ধরে আলোচিত। স্থানীয় রাজনৈতিক আলোচনায় জেলার চারটি সংসদীয় আসনকে বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার রাজনৈতিক মাঠে এবার ভিন্ন চিত্রের ইঙ্গিত মিলছে। জেলার চারটি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যা নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তুলেছে।

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব থাকলেও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী এখনো সংসদে পৌঁছাতে পারেননি। তবে এবারের নির্বাচনী পরিস্থিতিকে আগের যেকোনো সময়ের তুলনায় আলাদা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, মাঠপর্যায়ে জামায়াতের সক্রিয় প্রচারণা ও সাংগঠনিক তৎপরতায় বিএনপির জন্য লড়াই সহজ হবে না।

কুষ্টিয়া–১ (দৌলতপুর)

এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। মনোনয়ন ঘোষণার পর থেকেই তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও দলীয় সভায় সক্রিয় রয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৌলতপুর থানা জামায়াতের আমীর মাওলানা বেলাল উদ্দিন। ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ১৬৬ জন। স্থানীয়দের মতে, ঐতিহ্যগতভাবে বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রতিদ্বন্দ্বিতা জোরালো।

কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা)

মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া–২ আসনটি এবার জেলার সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৮৮ জন। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। দুই দলের শক্ত সাংগঠনিক উপস্থিতি ও সক্রিয় প্রচারণার কারণে এই আসনের ফলাফল নিয়ে কৌতূহল বাড়ছে।

কুষ্টিয়া–৩ (সদর)

কুষ্টিয়া সদর–৩ আসনেও নির্বাচনী উত্তাপ কম নয়। ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। বিএনপির প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তাঁর বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত প্রার্থীর সরব উপস্থিতি এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা)

কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া–৪ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৭০৪ জন। বিএনপির প্রার্থী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জামায়াতে ইসলামীর প্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন। বিশ্লেষকদের মতে, এই আসনে বিএনপি তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও জামায়াতের উপস্থিতি ভোটের হিসাবকে সহজ রাখছে না।

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বিএনপির ঐতিহ্যগত প্রভাবের পাশাপাশি জামায়াতে ইসলামীর সক্রিয় অংশগ্রহণ ভোটের ফলাফলে নতুন চিত্র তুলে ধরতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad