

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও তাঁর সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। দলীয় সূত্র বলছে, তিনি উচ্চকক্ষের সদস্য হিসেবে মনোনয়ন পেতে পারেন।
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদের আলোকে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হবে। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে (পিআর পদ্ধতি) উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হবে। এবারের নির্বাচনে ৩০টি আসনে এনসিপি প্রার্থীরা মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। সে হিসেবে দলটি অন্তত তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় পর্যায়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও উচ্চকক্ষে এনসিপির সম্ভাব্য সদস্যদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তিনি যদি ভবিষ্যতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চান, সে ক্ষেত্রে উচ্চকক্ষে না–ও থাকতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকা–৮ আসনে বেসরকারি ফল অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। ব্যবধান পাঁচ হাজারের কিছু বেশি।
নাসীরুদ্দীনের পাশাপাশি উচ্চকক্ষে এনসিপির সম্ভাব্য সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে আছেন পঞ্চগড়–১ আসনের প্রার্থী সারজিস আলম, ঢাকা–১৯ আসনের প্রার্থী দিলাশানা পারুল এবং নরসিংদী–২ আসনের প্রার্থী সারোয়ার তুষার।
তবে উচ্চকক্ষের সদস্যসংখ্যা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপি যদি আসনসংখ্যার পরিবর্তে ভোটের হার বিবেচনায় সদস্য মনোনয়নের পক্ষে অবস্থান নেয় এবং সেটি কার্যকর হয়, তাহলে এনসিপির প্রাপ্ত আসনসংখ্যা কমে যেতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
গণভোটে প্রশ্ন ছিল আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে।
জুলাই জাতীয় সনদ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় প্রথমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা রয়েছে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে উচ্চকক্ষ গঠন করা হবে।
উচ্চকক্ষের সদস্যরা আইন প্রণয়ন সরাসরি করতে পারবেন না, তবে নিম্নকক্ষে পাস হওয়া বিল পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব দিতে পারবেন। সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে।
ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনে অধিকাংশ দল একমত হলেও উচ্চকক্ষের সদস্য নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে বিএনপিসহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, এবারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচনে পরাজিত প্রার্থীদেরও উচ্চকক্ষে মনোনয়ন দিতে পারবে। তবে ভবিষ্যৎ সংসদ নির্বাচনে এ সুযোগ থাকবে না।
নির্বাচনে পরাজিত হলেও নাসীরুদ্দীন পাটওয়ারীর জাতীয় সংসদে যাওয়ার সম্ভাবনা এখনো উন্মুক্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলীয় মনোনয়ন ও সংবিধান সংশোধনের প্রক্রিয়ার ওপর।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।