রাজনীতি


২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখতে ডিপ স্টেটের প্রস্তাব ছিল- দাবি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখতে ডিপ স্টেটের প্রস্তাব ছিল- দাবি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার

ছবি: সংগৃহীত


২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য ‘ডিপ স্টেট’ থেকে একটি কৌশলগত প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ জানান, দায়িত্বে থাকার সময় বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন তাদের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। শর্ত ছিল, নির্দিষ্ট কিছু সমঝোতার মাধ্যমে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা।

 

তিনি বলেন, “আমাদের বলা হয়েছিল, শেখ হাসিনার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত আপনারা সেই সময় পর্যন্ত থাকুন, আমরা সহযোগিতা করব। এ জন্য একটি রোডম্যাপও তারা দিয়েছিল।”

 

তার দাবি, সেই পরিকল্পনার অংশ হিসেবে বিরোধী দলের নেতাদের মামলার বিষয়গুলো দীর্ঘায়িত করার কৌশলও ছিল। বিশেষ করে তারেক রহমান–এর সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন বিষয়ও বিবেচনায় রাখা হয়েছিল।

 

তবে তিনি বলেন, এসব প্রস্তাবে তারা সায় দেননি। বরং গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকায় সরকার স্বেচ্ছায় পদত্যাগ করে নির্বাচনের পথ সুগম করে।

 

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার কথা বললেও বাস্তবে তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, পূর্ববর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

 

তিনি বলেন, “যদি ডিপ স্টেটের সঙ্গে সমঝোতা করা হতো, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব ছিল। কিন্তু আমরা সেই পথে যাইনি।”


সম্পর্কিত

রাজনীতিআসিফ মাহমুদ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।