রাজনীতি
সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ফাইল ছবি
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগের কথা জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লিখেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ তৈরি করেছে।
তিনি সীমান্তকে কেবল মানচিত্রের একটি রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার এবং পারিবারিক সম্পর্কের সঙ্গে জড়িত একটি বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে মানবিক বিবেকের প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি কিংবা বিভেদের দেয়াল দিয়ে পরিচালিত হওয়া উচিত নয়। বরং পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে এ ধরনের বিষয় মোকাবিলা করা প্রয়োজন।
বাংলাদেশ ও ভারতের জনগণের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব সৃষ্টি করে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে।
পোস্টের শেষাংশে তিনি দক্ষিণ এশিয়ায় সংঘাতের পরিবর্তে সংহতি, দেয়ালের পরিবর্তে সহযোগিতা এবং ভয়ের পরিবর্তে আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তার ভাষায়, মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়ভিত্তিক কূটনীতি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে উঠতে পারে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম
গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি
সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।




