রাজনীতি


এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১২ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

ফাইল ছবি


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।

 

সাক্ষাৎকারে মোনামি বলেন, “এনসিপিকে আমার পছন্দ, কারণ এটা একটি ব্লুমিং পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে সেন্ট্রিক পলিটিক্স করার জন্য একটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। আমার মনে হয়, এনসিপি সেখানে একটি জায়গা তৈরি করতে পারছে। ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ।”

 

তবে দলটিতে যোগ দেওয়ার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।

 

মোনামি বলেন, “যদি আমি মনে করি যে তারা সেই সেন্ট্রিক পলিটিক্স ধরে রাখতে পেরেছে এবং সেখানে আমার কোনো ভূমিকা বা সুযোগ আছে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে। তবে সেটা এখনই নয়, অনেক পরে কিংবা খুব দ্রুতও নয়।”

 

রাজনীতিতে আসার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি, আমি রাজনীতিতে আসতে চাই না। এখনো সেই অবস্থানেই আছি।”

 

এর আগে সোমবার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সেদিন বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

 

ফেসবুকে তিনি লেখেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি।”

 

এদিকে তার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

 

নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, মোনামির পদত্যাগকে নিছক অভিমান বা আত্মত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক অবস্থানের জন্য পরিকল্পিত পদক্ষেপও হতে পারে।

 

তিনি লেখেন, “ক্ষমতার করিডরে ছোট ছোট ত্যাগ খুব কমই নিছক ত্যাগ হয়। বেশিরভাগ সময়ই তা বড় প্রাপ্তির হিসেবি বিনিয়োগ।”

 

নীলা আরও বলেন, “আজ একটি চেয়ার ছেড়ে কাল আরও বড় কোনো অবস্থানের দিকে এগিয়ে যাওয়ার কৌশলও হতে পারে এই পদত্যাগ।”

 

পোস্টে তিনি বিষয়টিকে “নিখুঁত পরিকল্পনা” বলেও উল্লেখ করেন এবং বলেন, সময়ই বলে দেবে এই পদত্যাগ একটি সমাপ্তি ছিল, নাকি বড় কোনো প্রত্যাবর্তনের প্রস্তুতি।

 

 


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।

কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র বা নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী ঘটনায় নতুন করে বক্তব্য দিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ ঘটনায় সার্বিক পরিস্থিতি তুলে ধরতে আজ বিকেল ৫টা ১৫ মিনিটে ঝিনাইদহের পায়রা চত্বরে প্রেস কনফারেন্স ডেকেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

হামলা ও ডিম নিক্ষেপ নিয়ে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার পর এ বিষয়ে মুখ খুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার বর্ণনা তুলে ধরেন।