খেলাধুলা


চেলসিতে খেলার আমন্ত্রণ নিয়ে বিতর্ক: জাইমার প্রতিভায় আস্থা শৈশবের কোচের


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৩ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:২৩ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার

চেলসিতে খেলার আমন্ত্রণ নিয়ে বিতর্ক: জাইমার প্রতিভায় আস্থা শৈশবের কোচের

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা জাইমা রহমানকে ঘিরে ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে মন্তব্য দিয়েছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম। চেলসির বয়সভিত্তিক দলে খেলার আমন্ত্রণ পাওয়ার দাবিকে অস্বাভাবিক মনে করছেন না তিনি।

 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাকিম জাইমার ছোটবেলার ক্রীড়া দক্ষতার নানা দিক তুলে ধরেন। তিনি জানান, ঢাকার একটি আন্তর্জাতিক স্কুলে পড়ার সময় তার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার ও দৌড়ে জাইমা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল।

 

হাকিম লিখেছেন, জাইমা স্বাভাবিকভাবেই প্রতিভাবান এবং অ্যাথলেটিক দক্ষতায় অন্যদের থেকে এগিয়ে ছিল। সাঁতারে সে ছিল সেরা, আর দৌড় প্রতিযোগিতায় ছেলেদেরও পেছনে ফেলে এগিয়ে যেত। তার আত্মবিশ্বাস ও পরিশ্রম তাকে আলাদা করেছে বলে উল্লেখ করেন তিনি।

 

এই প্রেক্ষাপটে, জাইমা যদি সত্যিই ইংলিশ ক্লাব Chelsea Women-এর বয়সভিত্তিক দলে খেলার আমন্ত্রণ পেয়ে থাকে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তার এই কোচ।

 

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এক বক্তব্যে জাইমার চেলসিতে খেলার সম্ভাবনার বিষয়টি সামনে আসে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

 

তবে এখন পর্যন্ত জাইমার পক্ষ থেকে বা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।