খেলাধুলা
ফুডির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির কর্মকর্তাদের সঙ্গে হামজা চৌধুরী | ছবি: সংগৃহীত
দেশের অন্যতম শীর্ষ ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই পার্টনারশিপ চূড়ান্ত করা হয়।
অনুষ্ঠানে ফুডির সিওও শাহনেওয়াজ মান্নান, পরিচালক মোহাম্মদ আল ওয়াসিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন ক্রীড়াব্যক্তিত্ব। তার পেশাদার ক্যারিয়ার, শৃঙ্খলা এবং নিজ দেশের প্রতি টান এই অংশীদারত্বকে আরও অর্থবহ করেছে বলে আয়োজকরা জানান।
ফুডির পক্ষ থেকে জানানো হয়, দেশীয় একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম হিসেবে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার লক্ষ্যেই হামজা চৌধুরীকে যুক্ত করা হয়েছে।
চুক্তির পর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশ নেবেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে হামজা চৌধুরী বলেন, মাঠে যেভাবে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, একইভাবে দেশীয় একটি ব্র্যান্ডের পাশে থাকতে পেরে তিনি গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রা শুরু করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
সম্পর্কিত
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।




