খেলাধুলা


বিশ্বকাপ উন্মাদনায় অপোর ‘শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, থাকছে স্মার্টফোন ও আইওটি পণ্যে বিশেষ অফার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন, রবিবার

বিশ্বকাপ উন্মাদনায় অপোর ‘শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন, থাকছে স্মার্টফোন ও আইওটি পণ্যে বিশেষ অফার

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে গ্রাহকদের জন্য বিশেষ প্রচারণা শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘শ্যুট অ্যান্ড উইন – মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা অংশ নিতে পারবেন ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে এবং জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার। পাশাপাশি নির্বাচিত পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়।

 

অপো জানায়, ক্যাম্পেইনের আওতায় একটি অপো স্মার্টফোন কিনে, মাই অপো অ্যাপ ডাউনলোড করে এবং নির্ধারিত অপো শোরুমে ভিজিট করলে গ্রাহকরা ফুটবল চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সাধারণ অংশগ্রহণকারীরা গোল করার জন্য চারটি সুযোগ পাবেন। তবে অপো রেনো সিরিজের যেকোনো স্মার্টফোন ক্রেতাদের জন্য থাকছে আটটি কিকের বিশেষ সুযোগ।

 

ক্যাম্পেইনে গোল করার ভিত্তিতে বিভিন্ন উপহার নির্ধারণ করা হয়েছে। প্রথম কিকে গোল করলে পাওয়া যাবে হ্যান্ড ব্যান্ড, দ্বিতীয় কিকে রিস্ট ব্যান্ড, তৃতীয় কিকে কি-রিং এবং চতুর্থ কিকে গোল করতে পারলে মিলবে ক্যাপ।

 

এছাড়া অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন অপো রেনো১৫ এফ ৫জি, অপো প্যাড এসই এবং অপো এনকো বাডস৩ প্রোসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য।

 

ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্বাচিত অপো ও আইওটি পণ্যে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়ও দেওয়া হচ্ছে। এর মধ্যে ও’লাইক টিডব্লিউএস টি১১৪ লাইটে ৩০০ টাকা, ও’লাইক টিডব্লিউএস টি৩০২ এবং ও’লাইক এফডব্লিউ৩ অ্যামোলেড স্মার্ট ওয়াচে ৫০০ টাকা, ও’লাইক এফএম০৩ স্মার্ট ওয়াচ, অপো এনকো বাডস৩ প্রো এবং অপো এনকো এয়ার৪-এ ১ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।

 

এছাড়া অপো প্যাড এসই (১২৮ জিবি + ৬ জিবি) মডেলে ১ হাজার ৫০০ টাকা, অপো ওয়াচ এক্স২ মিনিতে ২ হাজার টাকা এবং অপো ওয়াচ এক্স২-এ ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

 

বর্তমানে দেশের বিভিন্ন নির্বাচিত অপো শোরুমে এই ক্যাম্পেইন চালু রয়েছে। অংশগ্রহণকারী শোরুমগুলোর মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্কের অপো পার্ক স্টোর, মতিঝিল ফ্ল্যাগশিপ স্টোর, অপো মোবাইল মেলা বাড্ডা, বেটা কোম্পানি শপ বসুন্ধরা, নারায়ণগঞ্জ ফ্ল্যাগশিপ স্টোর, জিবি স্টোর চট্টগ্রাম এবং ময়মনসিংহ ফ্ল্যাগশিপ স্টোর।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।