Ad

সাবমেরিন ক্যাবল কি কাজে লাগে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T23_09_43_965Z
Durbin News

ইন্টারনেট ছাড়া বর্তমানে আমাদের জনজীবন কল্পনাই করা যায় না। আর এই ইন্টারনেট আমাদের কাছে পৌঁছে দেয়ার কাজ করে সাবমেরিন ক্যাবল।সাব মানে হলো নিচে আর মেরিন মানে সমুদ্র। অথ্যাৎ সাবমেরিন ক্যাবল দ্বারা সমুদ্রের নিচে অবস্থিত কোনো তারকে বুঝায়।বর্তমানে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের নিরানব্বই শতাংশই সাবমেরিন ক্যাবলের উপর নির্ভরশীল।বিশ্বব্যাপী একাধিক সাবমেরিন ক্যাবল রয়েছে। যেগুলো একদেশ থেকে শুরু করে অন্যদেশ, এক মহাদেশ থেকে শুরু করে অন্য মহাদেশ তথা পুরো বিশ্বকে যুক্ত করেছে।প্রথম সাবমেরিন ক্যাবলটি সফল ভাবে স্থাপন করা হয়েছিলো ১৮৫৮ সালে।ট্র্যান্স-আটলান্টিক নামক সেই ক্যাবলটি ব্যবহারের মাধ্যমে টেলিগ্রাফের সংকেত আদান প্রদান করা হতো।যা পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসে এবং ইন্টারনেট ব্যবস্থার মূল ভিত্তি হয়ে ওঠে।বিশ্বে বর্তমানে চারশো ছয়টির বেশি সাবমেরিন ক্যাবল রয়েছে। যেগুলো প্রায় বারো লক্ষ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে।এক একটি সাবমেরিন ক্যাবল বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। সমুদ্রের নিচে ক্যাবল গুলোকে প্রচন্ড রকমের পানির চাপ সহ্য করে টিকে থাকতে হয়।পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আক্রমণ ও প্রাকৃতিক দূর্যোগের কারনে এর ক্ষয়ক্ষতির আশংকা থাকে। এমনকি জাহাজের নোঙ্গরের কারনে ও এগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে।এগুলোকে যে কোনো রকমের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে আট স্তর বিশিষ্ট করে তৈরি করা হয়।যার মধ্যে সাতটিই কাজ করে নিরাপত্তা স্তর হিসেবে। আর একদম ভিতরের স্তরটি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের কাজ করে থাকে।সমুদ্রের নিচে সাবমেরিন ক্যাবল স্থাপন করা বিশ্বের অন্যতম কঠিন কাজ গুলোর একটি। এর জন্য কাজ করে বিশেষ ধরনের কিছু জাহাজ।সাবমেরিন ক্যাবল মূলত তিনটি ধাপে কাজ করে থাকে। ধাপ গুলো হচ্ছে টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3।যে সকল কোম্পানি নিজ খরচে সমুদ্রের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন করে তারা হচ্ছে টিয়ার 1। এরা কোনো দেশের লোকাল কোম্পানি গুলোর কাছে ইন্টারনেট বিক্রি করে।টিয়ার 2 হলো লোকাল সিম কার্ড কোম্পানি এবং বড় বড় ইন্টারনেট পাবলিশাররা। সর্বশেষ টিয়ার 3 হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।নব্বইয়ের দশকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সাথে বিনামূল্যে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে ওতথ্য পাচার হয়ে যাবে এই আশঙ্কায় সেই সুযোগ কাজে লাগায়নি।ফলে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগও হারাতে হয়েছিলো।পরবর্তীতে ২০০৬ সালে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ।বর্তমানে বাংলাদেশ দুটো সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত আছে। ২০০৮ সাথে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো প্রায় সাত লাখ।আর তখন ইন্টারনেট ব্যবহার হতো মাত্র আট জিবিপিএস ব্যান্ডউইথ। কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় এগারো কোটি। যারা প্রায় ২৭০০ শো জিবিপিএস ব্যান্ডউইদথ ব্যবহার করছে। তথ্য প্রযুক্তির অগ্রগতির কারনে ধারণা করা হচ্ছে ২০২৪ সালে চাহিদার পরিমান দাঁড়াবে প্রায় ছয় হাজার জিবিপিএস ব্যান্ডউইদথে।সেই লক্ষ্যে ইতোমধ্যে সরকার তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার পদক্ষেপ হাতে নিয়েছে, যা চালু হবে ২০২৪ সালে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad