

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ(এমটব)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এবং ডিজিটাল অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে এর প্রভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এমটব জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক উত্তেজনার শুরুতেই তারা সরকারকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। যদিও সরকার এ বিষয়ে নির্দেশনা দিয়েছে, তবে বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং বিদ্যুৎ পুনরুদ্ধারে সময় লাগছে। এতে টেলিকম নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে এমটব সরকারের কাছে কয়েকটি জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে— টেলিকম স্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ, বিটিএস (BTS) সাইটগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো এবং ঝড়ের পর দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার।
উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৪৫ হাজার টেলিকম টাওয়ারসহ বিপুল অবকাঠামো রয়েছে, যা সাড়ে ১৮ কোটি মানুষের সংযোগ নিশ্চিত করে। এই নেটওয়ার্ক সচল রাখতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন হয়। বিদ্যুৎ বিভ্রাটের সময় এসব সেবা মূলত ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।