তথ্যপ্রযুক্তি


উইন্ডোজ ১১–এর বাগে সি ড্রাইভ লক, বিপাকে ব্যবহারকারীরা—সমাধানে কাজ করছে মাইক্রোসফট


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:১৯ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

উইন্ডোজ ১১–এর বাগে সি ড্রাইভ লক, বিপাকে ব্যবহারকারীরা—সমাধানে কাজ করছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১–এর সাম্প্রতিক এক ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী তাদের কম্পিউটারের প্রধান সংরক্ষণস্থান সি ড্রাইভে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি স্বীকার করেছে মাইক্রোসফট এবং জানিয়েছে, সমস্যাটির কারণ অনুসন্ধান করে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নিওউইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রুটিটি দেখা দিলে ব্যবহারকারীদের পর্দায় “সি ড্রাইভে প্রবেশ করা যাচ্ছে না, প্রবেশাধিকার নেই” বার্তা প্রদর্শিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নিরাপত্তা হালনাগাদ (কেবি৫০৭৭১৮১) ইনস্টল করার পর থেকেই এই সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে স্যামসাংয়ের কিছু ল্যাপটপে ত্রুটিটি বেশি লক্ষ করা গেছে।

 

মাইক্রোসফটের সহায়তা নোটে বলা হয়েছে, সমস্যাটির সঙ্গে স্যামসাংয়ের ‘স্যামসাং শেয়ার’ অ্যাপের কোনো সম্পর্ক থাকতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ ত্রুটির কারণে অনেক ব্যবহারকারী হার্ডড্রাইভে প্রবেশ, ফাইল খোলা এবং বিভিন্ন সফটওয়্যার চালু করতে সমস্যায় পড়ছেন। এমনকি অফিস সফটওয়্যার ও ওয়েব ব্রাউজারের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনও ঠিকভাবে চালু হচ্ছে না।

 

জানা গেছে, মূলত উইন্ডোজ ১১–এর ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। ব্রাজিল, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও ভারতের ব্যবহারকারীরা ইতিমধ্যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। ফলে অনেকের ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার প্রায় অচল হয়ে পড়ছে।

 

সমস্যার সাময়িক সমাধান হিসেবে সংশ্লিষ্ট নিরাপত্তা হালনাগাদটি অপসারণ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে ‘উইন্ডোজ আপডেট’ মেনু থেকে হালনাগাদটি সরিয়ে ফেলতে পারবেন। যারা এখনো এই আপডেট ইনস্টল করেননি, তাদের আপাতত এটি স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে অনলাইন ফোরাম রেডিটে কিছু ব্যবহারকারী বিকল্প সমাধানের কথা জানিয়েছেন। তাঁদের কেউ কেউ সি ড্রাইভের মালিকানা পরিবর্তন করে সমস্যার সমাধান পেয়েছেন বলে দাবি করেছেন। তবে এতে ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

 

মাইক্রোসফট জানিয়েছে, তারা স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা চলছে।

 
 

জনপ্রিয়


তথ্যপ্রযুক্তি থেকে আরও পড়ুন

ভিআরএসের অর্থ পরিশোধে অনিয়মের অভিযোগ, রবির ওপর ৩৩ কোটি টাকার কর-ঝুঁকি

টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসির ২০১৯ সালের স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) বাস্তবায়নে কর্মীদের আর্থিক সুবিধা পরিশোধে অনিয়ম এবং কর পরিহারের অভিযোগ উঠেছে। কর্মীদের গ্র্যাচুইটি তহবিল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ ঘিরে বিষয়টি এখন তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অবৈধ ভিওআইপি-সংযুক্ত সিম ব্যবহারের অভিযোগে চার মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রমে ব্যবহৃত ৮ হাজার ৬৮২টি সিম কার্ড শনাক্ত করার পর দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

স্টার টেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ, সামাজিক মাধ্যমে সমালোচনা

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Star Tech)-এর বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি প্রক্রিয়া এবং প্রি-অর্ডার ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে ফেসবুকভিত্তিক প্রযুক্তি গ্রুপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কয়েকজন গ্রাহক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিষ্ঠানটির সেবার সমালোচনা করেছেন।

পানি, ধুলাবালি ও দুর্ঘটনাজনিত ঝুঁকিতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো স্পার্ক ৫০ প্রো

স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির পাশাপাশি এখন টেকসই হওয়াও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। দৈনন্দিন জীবনে হঠাৎ বৃষ্টি, ধুলাবালির সংস্পর্শ কিংবা অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়ার মতো পরিস্থিতি প্রায়ই ঘটে। এসব বাস্তব চাহিদাকে সামনে রেখে টেকনো বাজারে এনেছে স্পার্ক ৫০ প্রো, যা টেকসই নির্মাণ, আধুনিক ফিচার এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি।