Ad

মহাকাশে নভোচারীরা কী খায়, কীভাবে খায়

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1) - Copy
Durbin News

মহাকাশ এমনই এক জায়গা, যাকে নিয়ে সাধারণের কৌতুহলের শেষ নেই। মহাকাশে নেই কোনো রান্নার ব্যবস্থা। তাহলে কিভাবে দিন কাটে একজন মহাকাশচারীর? নভোচারীরা মাধ্যাকর্ষণের অভাবে ভেসে বেড়ানো খাবার কীভাবে মুখে তোলেন, মহাকাশে নভোচারীরা কেমন জীবন কাটান, এসব নিয়েও নানা প্রশ্ন কৌতুহল আছে সাধারণ মানুষের।বেঁচে থাকতে গেলে যেহেতু খাবার খেতে হয়, সে আপনি আকাশে থাকুন, আর পাতালে থাকুন, বেঁচে থাকতে হলে অবশ্যই খাবার খেতে হবে। নভোচারীদের ক্ষেত্রেও তাই। তাদেরও যে নিয়মিত খেতে হয়, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, নভোচারীরা আসলে কী খান, কিভাবেই বা খান?মহাকাশচারীরা মহাকাশে গিয়ে ভিন্ন কোনো খাবার খান না, বরং পৃথিবীতে আমরা নিয়মিত যে খাবার খাই, প্রায় একই ধরণের খাবার তাঁরাও খেতে পারেন। আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনের মেনুতে শাকসবজি, ফলমূল, মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে প্রায় শতাধিক খাবারের আইটেম থাকে।নভোচারীদের রুটিন করে তিনবেলা খাওয়া-দাওয়া করতে হয়। এছাড়াও যেকোনো সময় তাঁরা হালকা খাবার খেতে পারেন। তবে মহাকাশ সংস্থাগুলোর নিয়ম অনুযায়ী, প্রতিদিন তাঁদের ২ হাজার ৫০০ ক্যালরি শক্তি নিশ্চিত করতে হয়।প্রতিটি মিশন শুরু হওয়ার আগেই নভোচারীদের খাবার তালিকা প্রস্তুত করা হয়। দীর্ঘদিন মহাকাশে থাকায় খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। খাবার যেন নষ্ট না হয়, সেজন্য বিজ্ঞানীদের হালকা, সুস্বাদু, পুষ্টিকর ও খেতে সহজ, এমন খাবার বাছাই করতে হয়।শুকনো খাবারগুলো মহাকাশযানে পাঠানো হয় প্যাকেট করে। খাবার গরম করার জন্য থাকে একটি ওভেনও। আর শুকনো খাবারের পাশাপাশি প্রায় ২০ ধরনের পানীয়ের ব্যবস্থা থাকে নভোচারীদের জন্য।তবে ১৯৬০-এর দশকের আগে নভোচারীদের খাওয়া-দাওয়ার প্রক্রিয়া এতটা সহজ ছিল না। তখন তাঁরা শুধু স্বাদহীন বিশুদ্ধ খাবার যেমন শাকসবজি ও মাংস খেতেন। ১৯৬০-এর দশকের পরে নভোচারীদের জন্য হিমায়িত শুকনো খাবার সরবরাহ করা শুরু করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বর্তমানে প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন ও তুলনামূলক সহজভাবে খাবার বানানো যায়।ফলে পৃথিবীর মতো একইরকম খাবার সরবরাহ করা হচ্ছে নভোচারীদের জন্য। এছাড়াও গ্রীন হাউজ প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানে মহাকাশে “রোমেইন লেটুস’ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে সব রকমের শাক-সবজিই মহাকাশে উৎপাদন করা সম্ভব হবে। তখন আর মহাকাশচারীদের টাটকা শাকসবজি নিয়ে ভাবতে হবে না। মহাকাশে যেহেতু পানির কোনো উপস্থিতি নেই, তাই নভোচারীরা পৃথিবী থেকে অবশ্যই কিছু পানি সঙ্গে নিয়ে যান। সেই সাথে পানিকে পুনর্ব্যবহারযোগ্য করে আবার ব্যবহার করেন নানা কাজে।জ্বালানি কক্ষ, বাতাসের আর্দ্রতা, এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করেন তাঁরা। “প্রস্রাব থেকে পানি” এটা শুনে হয়তো অনেকেই নাক সিটকাচ্ছেন, নাসা দাবি করছে এই রিসাইকেল করা পানি আমরা পৃথিবীতে যে পানি খাই তার থেকেও অনেক পরিষ্কার ও নিরাপদ।এখন প্রশ্ন জাগে, এসব খাবার মহাকাশচারীরা কিভাবে খান? কারণ মহাকাশেতো কোনো মধ্যাকর্ষণ বল নেই। খাবার গুলো তো শূণ্যে ভেসে থাকার কথা। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাবার খাওয়ার জন্য মেঝের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত টেবিল-চেয়ারসহ একটি ডাইনিং রুম থাকে। নভোচারীরা তাঁদের পায়ের সাহায্যে চেয়ারের সঙ্গে নিজেদের আটকে রাখেন।নভোচারীরা যেসব খাবার খায়, তা খুবই প্রক্রিয়াজাত এবং খাবারের ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয়। এরপর নভোচারীরা খাবার আগে তাদের ইচ্ছা অনুযায়ী তাতে গরম বা ঠাণ্ডা পানি মিশিয়ে নরম করে নেয়।এরপর কাঁটাচামচ এবং ছুরি ব্যবহার করে চুম্বকীয় ট্রে থেকে খাবার খান। এছাড়াও খাবার খাওয়ার আগে নভোচারীদের খাবারের পেছনে থাকা বারকোড স্ক্যান করে খাবার নিতে হয়। আর পৃথিবীতে বসে মহাকাশচারীরা কে কোন খাবার খাচ্ছেন, সেই তথ্য যাচাই বাছাই ও তদারকি করেন অন্যান্য কর্মকর্তারা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad