Ad

এক আইফোনের দাম দুই কোটি টাকা, কী আছে এতে?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
gettyimages-74959632
Durbin News

একটি আইফোনের দাম দুই কোটি টাকা! অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন দামেই একটি আইফোন বিক্রি হয়েছে। রেকর্ড দামের এই আইফোন লেটেস্ট কোন মডেলের নয়। বরং এটি ছিলো পুরনো মডেলের অব্যবহৃত একটি ফোন। ২০০৭ সালে বাজারে আসা সেই মডেলের একটি অব্যবহৃত আইফোন নিলামে তুলেছিলো এক প্রতিষ্ঠান। সেখানে ফোনটির দাম উঠেছে ১ লাখ ৯০ হাজার ৩৭২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি সাড়ে ৭ লক্ষ টাকা। প্রায় ১৬ বছরের পুরনো সেই ফোনের মেমরি ছিলো মাত্র চার গিগাবাইট। তৎকালীন সময়ে এটির দাম ছিলো মাত্র ৬০০ ডলার। সম্প্রতি পুরনো সেই ফোন নিলামে তুলে যুক্তরাষ্ট্রের এলসিজি অকশন'স নামের একটি প্রতিষ্ঠান। তাদের প্রত্যাশা ছিলো, ফোনটির দাম সর্বোচ্চ এক লাখ ডলার হতে পারে। তবে সবাইকে অবাক করে ফোনটি বিক্রি হয় প্রত্যাশার চেয়েও দ্বিগুণ দামে। আইফোনের ইতিহাসে এটি ছিলো একদম প্রথম দিকের মডেল। ২০০৭ সালের ৯ জানুয়ারি 'ম্যাক ওয়ার্ল্ড' সম্মেলনে, প্রথম প্রজন্মের আইফোন প্রদর্শন করা হয়। এর ছয় মাস পরেই আইফোন বাজারে আনে অ্যাপল।কিন্তু দুই মাস পরেই, চার গিগাবাইট মেমোরির সেই ফোন বাজার থেকে উঠিয়ে নেয়া হয়। ঐতিহাসিক সেই মডেলের একটি আইফোন অব্যবহৃত অবস্থায় সংগ্রহ করা হয়েছিলো। যা বিক্রি হয়েছে দুই কোটি সাত লক্ষ টাকায়। সাধারণত বাজারে আইফোনের লেটেস্ট মডেলের ফোন পাওয়া যায় এক থেকে দুই লক্ষ টাকায়। তবে কাস্টোমাইজড কিছু আইফোন বিক্রি হয় কোটি টাকা দামে। যেগুলোতে বসানো থাকে সোনা রুপা থেকে শুরু করে রোলেক্স ওয়াচ পর্যন্ত। 'ক্যাভিয়ারের' ডিজাইন করা এমনই এক আইফোন “ডেটোনা।”। যেটিতে বসানো আছে আটটি ডায়মন্ড এবং চারটি সোনার প্রলেপ যুক্ত, রোলেক্স ঘড়ির ডায়াল। বিলাসবহুল এই আইফোনের দাম, প্রায় দেড় কোটি টাকার বেশি। লিমিটেড সংস্করণ হিসাবে তৈরি এ ফোনটির পেছনে বসানো হয়েছে, সোনার প্রলেপ দিয়ে তৈরি, 'রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা' মডেলের ঘড়ির ডায়াল। সাধারণ 'রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা' মডেলের ঘড়িই বিক্রি হয় ২০ থেকে ৪০ লক্ষ টাকায়। অপরদিকে আইফোনের পিছনে বসানো, ঘড়িটির ডায়াল সাজানো হয়েছে, আটটি মূল্যবান ডায়মন্ডের মাধ্যমে। এছাড়াও এটির পাশে রয়েছে ছোট আকারের আরো তিনটি স্বর্ণের প্রলেপ যুক্ত ঘড়ির ডায়াল। সব মিলিয়ে বিলাসবহুল এই ফোন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দামি আইফোনে। যদিও এগুলোর কোনটিই বিশ্বের সবচেয়ে দামি আইফোন নয়। এখন পর্যন্ত সবচেয়ে দামি আইফোন ডিজাইন করেছে আমেরিকার প্রতিষ্ঠান ফ্যালকন। তাদের তৈরি 'ফ্যালকন সুপারনোভা আইফোন-সিক্স পিংক ডায়মন্ড' বিশ্বের সবচেয়ে দামি ফোনের স্বীকৃতি পেয়েছে। বিলাসবহুল এই আইফোন খাটি স্বর্ণ এবং প্লাটিনাম দ্বারা মোড়ানো। এটির পিছনে বসানো রয়েছে অত্যন্ত মূল্যবান পিংক ডায়মন্ড।সব মিলিয়ে ফোনটির দাম রাখা হয়েছে ৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি।শুধুমাত্র এই ফোনটির দাম বিশ্বের দরিদ্র কিছু দেশের বার্ষিক জিডিপি থেকেও বেশি। ২০২০ সালে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুভালুর জিডিপির আকার ছিল ৪৮ দশমিক ৮৬ মিলিয়ন ডলার।একটি দেশের জিডিপির সমান মূল্যের এই ফোন, কে বা কারা ব্যবহার করেন তার নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমসের মতো গণমাধ্যমের দাবি, বিশ্বের সবচেয়ে দামি এই ফোনটি ব্যবহার করেন, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর স্ত্রী- নিতা আম্বানি। ফি/ক

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad