সুনামগঞ্জ
(০৮ এপ্রিল ২০২৬, বুধবার)
হাওরে ডুবে যাচ্ছে বোরো ধান, গবাদিপশুর খাদ্যে পরিণত কৃষকের স্বপ্ন
সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় অপরিপক্ক বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কৃষকেরা বাধ্য হয়ে কোমর পর্যন্ত পানিতে নেমে কাঁচা ধান কেটে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।

সুনামগঞ্জের কৃষকেরা দেশের ৮ভাগের এক ভাগ ধান উৎপাদন করে: ভূমি মন্ত্রী
সুনামগঞ্জে হাওরে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “বিগত সরকারের সময়ে কিছু অবকাঠামোগত অসঙ্গতি থাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে আমরা দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করতে কাজ করছি।”

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষায় বাঁধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা হাওরে ফসল রক্ষার উদ্দেশ্যে বাঁধ কাটা ও মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের কৃষকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রাম এলাকায় সংঘর্ষটি সংঘটিত হয়। এতে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফসল নষ্টে এমপির সমালোচনায় ভিডিও, পরদিন ক্ষমা চাইলেন কৃষকেরা
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এক ভিডিওতে কয়েকজন কৃষক টাঙ্গুয়ার হাওরে বোরো ফসল তলিয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করেন। পরদিন আরেক ভিডিওতে তাঁদেরই কয়েকজনকে ক্ষমা চাইতে দেখা যায়।

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না হতদরিদ্র শায়েখের
উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি দিলেও শেষ পর্যন্ত সেই স্বপ্ন আর পূরণ হলো না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের দরিদ্র যুবক শায়েখ আহমদের। লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর খবর পৌঁছেছে পরিবারের কাছে। এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আঁধারে জলমহালের অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী হাওরে রাতের আঁধারে একটি জলমহাল থেকে বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগ উঠেছে। ইজারাদারদের দাবি, আশপাশের ৭–৮ গ্রামের হাজারো মানুষ একযোগে জলমহালে প্রবেশ করে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মাছ নিয়ে গেছে।

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে নিহত এক
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত দেওয়া–না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজ গ্রামে এ ঘটনা ঘট
.jpg)
‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়ার অঙ্গীকার নূরুলের
সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনকে নিরাপদ, মানবিক ও মর্যাদাশীল জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। তাঁর কণ্ঠে ছিল দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলার বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে

তাহিরপুরে র্যাবের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরে উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ দশমিক ১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৪ ইঞ্চি কর্ডেক্স।
.jpg)