বাংলাদেশ


টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার

টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরে বন্যার শঙ্কা, বাড়ছে নদীর পানি

সুনামগঞ্জের হাওর এলাকায় নদীর পানি বৃদ্ধিতে ফসলি জমিতে নৌকা করে ধান কেটে ফিরছে কৃষক । ছবি: সংগৃহীত


টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে পানি আরও বাড়তে পারে এবং কিছু এলাকায় প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

 

বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে হাওর অঞ্চলেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনও এই অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি আরও বাড়বে।

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে সুরমা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

 

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীতে ইতোমধ্যে পানি বিপদসীমার কাছাকাছি বা তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা এবং মনু নদী।

 

তিনি আরও জানান, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়বে এবং হাওর এলাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

 

হাওরাঞ্চলে বর্তমানে বোরো ধান কাটা চলমান থাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা দ্রুত পাকা ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন।


সম্পর্কিত

সুনামগঞ্জবন্যা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।