সারাদেশ


দোয়ারাবাজারে পারিবারিক কলহের পর বাতির মিয়ার রহস্যজনক মৃত্যু


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার

দোয়ারাবাজারে পারিবারিক কলহের পর বাতির মিয়ার রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে বাতির মিয়া (৪০) নামে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়ন-এর মামুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাতির মিয়া ওই গ্রামের হুরমত আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাতির মিয়া ও তার স্ত্রী রুবিনা আক্তার-এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান, রুবিনা আক্তার দৌড়ে গিয়ে তার মাকে নিয়ে আসেন। এ সময় বাতির মিয়ার বসতঘরটি তালাবদ্ধ ছিল।

 

পরে তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে স্ত্রী ও শাশুড়ি দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
 

সম্পর্কিত

সুনামগঞ্জ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।