সারাদেশ


মধ্যনগরে বাঁধ ভেঙে বোয়ালা হাওরে বিপর্যয়, পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:০৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার

মধ্যনগরে বাঁধ ভেঙে বোয়ালা হাওরে বিপর্যয়, পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফসলরক্ষা বাঁধ ভেঙে বোয়ালা হাওর এলাকায় পানি ঢুকে পাকা ধান তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে জামে মসজিদসংলগ্ন কালভার্টের সামনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাঁধ ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ধান কাটা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা।

 

স্থানীয়রা জানান, শনিবার ভোর থেকে সুনামগঞ্জ ও মধ্যনগরে বৃষ্টিপাত শুরু হলে সোমেশ্বরী নদী-এর পানি দ্রুত বৃদ্ধি পায়। একপর্যায়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন বাঁধ ভেঙে প্রবল স্রোতে বোয়ালা হাওরে পানি প্রবেশ শুরু করে।

 

সকালে ধান কাটতে হাওরে যাওয়া কৃষকরা হঠাৎ পানি ঢুকতে দেখে দিশেহারা হয়ে পড়েন। অনেকেই ধান কাটবেন, নাকি বাঁধ রক্ষায় এগিয়ে যাবেন—এ দ্বিধায় পড়েন। পরিস্থিতি দেখে শত শত কৃষকের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেলেও পানির তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি।

 

কৃষকদের অভিযোগ, বাঁধ নির্মাণে অবহেলা ছিল। বিশেষ করে কালভার্টের মুখে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় সহজেই বাঁধটি ভেঙে গেছে। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকল্প বাস্তবায়ন কমিটিকে দায়ী করেছেন।

 

মধ্যনগর গ্রামের কৃষক মুরাদ মিয়া বলেন, “আমার ১৭ কেয়ার জমির ধান কাটা বাকি ছিল। সকালে শ্রমিক নিয়ে হাওরে গিয়েছিলাম। এর মধ্যেই বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল।”

 

মধ্যনগর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, বোয়ালা হাওরে এখনও প্রায় ২০ হেক্টর জমির ধান কাটা বাকি ছিল। বাঁধ ভেঙে এসব জমি পানির নিচে চলে গেছে।

 

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের অধিকাংশ ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। বাকি থাকা সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান কাটা প্রায় শেষ হওয়ায় বাঁধ রক্ষায় বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।

 

এর আগে শুক্রবার একই উপজেলার শালদিঘা হাওর-এর একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ শুরু হয়েছিল। পরে দিনভর চেষ্টায় সেখানে ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়।

 
 

সম্পর্কিত

সুনামগঞ্জ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।