আজকের খবর


দুই আসনের এমপি পদে লড়বেন হিরো আলম


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ জানুয়ারি ২০২৩, ০২:০৯ অপরাহ্ন, বুধবার

দুই আসনের এমপি পদে লড়বেন হিরো আলম

একইসাথে দুই আসনে এমপি হতে চান দেশের আলোচিত সেলিব্রেটি- হিরো আলম। 

বগুড়ার শূন্য ঘোষিত হওয়া দুটি সংসদ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামি মাসে। এই দুই আসন থেকেই এমপি পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছেন হিরো আলম। 

সম্প্রতি জাতীয় সংসদের কয়েকটি আসন থেকে পদত্যাগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। এর মধ্যে ৫ টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১ ফেব্রুয়ারি।  

এই ৫ টি আসনের মধ্যে বগুড়ার দুটি আসনের জন্য মনোনয়নপত্র তুলেছেন হিরো আলম। বগুড়া জেলা সদর এবং বগুড়া-চার আসন থেকে এমপি পদে লড়াই করতে চান তিনি। 

তবে কোন দলের ব্যানারে নয়। স্বতন্ত্র প্রার্থী  হিসাবেই নির্বাচন করবেন হিরো আলম। মূলত এলাকার সাধারন মানুষের মন রাখতেই দুই আসনে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এ প্রসঙ্গে হিরো আলম জানান, তার বাড়ি বগুড়ার জেলা সদরে। এর আগে এখান থেকেই দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিলেন তিনি। তবে কোনবারই পাস করতে পারেননি। 

এখন এলাকার মানুষের দাবি, তিনি সেলিব্রেটি হয়ে সবাইকে ভুলে গেছেন। বিখ্যাত হওয়ার আগে  নির্বাচন করেছেন। এখন বড় হয়ে ভুলে গেছেন এলাকার কথা।  

মানুষের এমন দাবির কারণেই বগুড়া সদর আসন থেকে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। 

অন্যদিকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-চার আসন থেকে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। আগে একবার এই আসন থেকে নির্বাচন করায় এখনো মানুষের দাবি, তিনি যেন আবারো প্রার্থী হন। 

তাদের মন রাখতে গিয়ে এই আসন থেকেও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম। গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন তিনি। 

এসব কারণে এলাকার মানুষের মন রাখতে গিয়ে দুইটি আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম। তবে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাপারে বাস্তবিক মন্তব্য করেছেন তিনি। 

বিজয়ী হবার ব্যাপারে হিরো আলম জানিয়েছেন, এলাকার মানুষ তাকে ভালোবেসে থাকলে দুটি আসন থেকেই জয়লাভ করবেন তিনি। 

আর ভালো না বাসলে কোন জায়গাতেই ভালো করতে পারবেন না। হিরো আলমের মতে, ভোট দেয়া মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। 

কাউকে ভালো লাগলে যতোই প্রার্থী থাকুক না কেন, পছন্দের মানুষকেই ভোট দেবেন এলাকাবাসী। 

নিজের নির্বাচন করা প্রসঙ্গে আলোচিত এই সেলিব্রেটি বলেন, তিনি সব সময় সেবামূলক কাজ করে থাকেন। মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চান। এবার জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগনের জন্য কাজ করে দেখাবেন তিনি। 

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচন।  ইতিমধ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন হিরো আলম। 

ব্যক্তিগত ভাবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তিনি। তবে সিংহ প্রতীক না পেলে অন্য প্রতীকের কথা ভাববেন, এমনটাই জানিয়েছেন হিরো আলম। 

বিগত কয়েক বছর ধরেই সোশাল মিডিয়ার অন্যতম পরিচিত নাম হিরো আলম। আসল নাম আশরাফুল আলম হলেও হিরো আলম নামেই তিনি পরিচিত।  

বগুড়া সদরের অধিবাসী হিরো আলম এক সময় ডিশ এবং সিডির ব্যবসা করতেন। ২০০৮ সালের দিকে গানের ভিডিও তে মডেলিং শুরু করেন তিনি। 

এরপর নিজের অভিনয় প্রচারের মাধ্যমে এলাকায় হিরো হিসাবে পরিচিতি পান তিনি।

২০১৬ সালের দিকে সোশাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর অল্প সময়ের মধ্যে তুমুল পরিচিতি অর্জন করেন তিনি। 

গত কয়েক বছর ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তি হিরো আলম। ইন্টারনেটে সেলিব্রেটি হবার পর একটি বই লিখে প্রকাশ করেছেন তিনি। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়েছেন হিরো আলম। 








জনপ্রিয়