আজকের খবর


ন্যায্য কর ব্যবস্থার দাবি কৃষক ফেডারেশনের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ জানুয়ারি ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার

ন্যায্য কর ব্যবস্থার দাবি কৃষক ফেডারেশনের
দেশে অন্যায্য কর ব্যবস্থার কারনে  জনজীবনে চরম দুর্গতি বয়ে আনছে। জনগনের ক্রয়, বিক্রয় ও সরবরাহ চেইনের প্রতিটি স্তরে কর প্রদান করে সর্বস্বান্ত হচ্ছে। তাই ন্যায্য কর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান ফেডারেশনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘অন্যায্য কর ব্যবস্থা সমাজে দারিদ্র্য ও ক্ষুধার পুনঃউৎপাদন করছে। বড় বড় কোম্পানি ও অতিধনীরা কর ফাঁকি দিচ্ছে। পাশাপাশি তারা দেশের সম্পদ অবৈধভাবে বিদেশে পাচার করে গাড়ি-বাড়ি গড়েছে।

কর ব্যবস্থাকে নায্যতার রূপ দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে তারা আরও বলেন, ‘সবার ওপরে নির্বিচারে ভ্যাট ও বিভিন্ন স্তরে কর আরোপের ফলে ধনীরা বিশেষ সুবিধা পাচ্ছে ও গরিবরা ভোগান্তির শিকার হচ্ছে। তাই বিদ্যমান পশ্চাৎপদ কর ব্যবস্থাকে প্রগতিশীল কর ব্যবস্থায় উত্তরণ ঘটাতে গোটা কর ব্যবস্থাকে ঢালাওভাবে সাজাতে হবে।

ন্যায্য কর ব্যবস্থা প্রণয়নের পাশাপাশি নারী ও শিশুদের করের আওতা থেকে মুক্ত করা, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি বন্ধ ও কর অবকাশ বাতিল এবং ট্যাক্স হেভেন বা 'করস্বর্গ' বলে কথিত দেশেগুলোর মাধ্যমে অর্থপাচার বন্ধের দাবি জানান তারা।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনে সাধারণ সম্পাদক এ. এ. এম ফয়েজ হোসেন, মানবাধিকার কর্মী আমিনুর রসুল, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার প্রমুখ। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের