আজকের খবর


রমজানে নিত্যপণ্যের দাম কমবে কিনা এখনই বলতে পারছেন না বাণিজ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার

রমজানে নিত্যপণ্যের দাম কমবে কিনা এখনই বলতে পারছেন না বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে কিনা বলতে পারবো না। তবে দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আজ রবিবার দুপুরে রংপুর নগরীর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে বাণিজ্য মেলা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এবার রমজান মাসে টিসিবি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে দুইবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একবার রমজানের শুরুর দিকে, আরেকবার মাঝামাঝি। এভাবে এই পণ্য দেওয়া হবে।’

তিনি বলেন, ‘রমজান মাস এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এবার আগে বলে তাদের সতর্ক করতে চাই না। তবে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

টিপু মুনশি বলেন, ‘কিছু কিছু আইটেমের দাম বাড়বে। এতে কিছু করার ছিল না। এতদিন গ্যাসের ওপর সাবসিডি (ভর্তুকি) দেওয়া হচ্ছিল, সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপরও আলোচনা করে দেখা হবে, কোন কোন জায়গায় দাম কমালে জনগণের উপকার হবে।’

তিনি বলেন, ‘বহুকাল ধরে সরকার গ্যাসে লোকসান দিয়ে সাবসিডি দিয়ে আসছিল। সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স থেকে সাবসিডি দেওয়া হচ্ছিল। সেই বিবেচনা থেকেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে যে মন্দা ও অস্থিরতা চলছে, আমরা তার থেকে অনেক ভালো আছি।’

মন্ত্রী সবাইকে রমজান মাসের পুরো বাজার একসঙ্গে না কেনার আহ্বান জানিয়ে বলেন, ‘এতে চাপ সৃষ্টি হয়। অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নেয়।’

এর আগে দুপুর ১টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, সহ-সভাপতি আজাদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের