আজকের খবর


আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন, সোমবার

আবারও পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ

পুরনো দায়িত্বে আবারও ফিরলেন হারুন রশিদ। সাবেক এই ক্রিকেটারকে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শাহিদ আফ্রিদির স্থলাভিষিক্ত হবেন তিনি।

সংবাদ সম্মেলনে সোমবার এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, নতুন নির্বাচক কমিটির বাকিদের নাম পরে জানানো হবে। 
এর আগেও দায়িত্বটি পালন করেছেন ৬৯ বছর বয়সী হারুন। ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন তিনি।

১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন হারুন। নির্বাচক ছাড়াও পিসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক ও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন দায়িত্ব নিতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির সদস্যপদটি ছাড়তে হবে হারুনকে।


রমিজ রাজার জায়গায় পিসিবি প্রধানের দায়িত্ব পেয়ে মোহাম্মদ ওয়াসিমের পুরনো নির্বাচক কমিটি ভেঙে দেন নাজাম শেঠি। পরে গত ২৪ ডিসেম্বর আফ্রিদিকে প্রধান করে নিউ জিল্যান্ড সিরিজের জন্য তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি দেওয়া হয়।

আফ্রিদিকে অবশ্য দীর্ঘ মেয়াদের জন্য চেয়েছিলেন শেঠি। নিজের ফাউন্ডেশন ও চ্যারিটি কর্মকাণ্ডের কারণে রাজি হননি পাকিস্তানের সাবেক অধিনায়ক।

পাকিস্তানের পরবর্তী লড়াই আফগানিস্তানের বিপক্ষে। আগামী মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।





জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের