আজকের খবর


৫০০ টন সার নিয়ে মোংলায় ডুবল জাহাজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২৩, ০৩:১১ অপরাহ্ন, বুধবার

৫০০ টন সার নিয়ে মোংলায় ডুবল জাহাজ

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ৫০০ মেট্রিক টন সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে; উদ্ধার করা হয়েছে জাহাজটির আট কর্মীকে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি শাহজালাল এক্সপ্রেস।

জাহাজটি মূল চ্যানেলে ডুবলেও ওই পথ দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মঙ্গলবার রাতে বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ মেট্রিক টন সার (এমওপি) নিয়ে ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।

কার্গো জাহাজটি খুলনার শিরোমনি যাওয়ার পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে আট নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পিছনে ধাক্কা খায়। এতে কার্গো জাহাজটি উল্টে সেখানেই ডুবে যায়।

হারবার মাস্টার বলেন, ডুবে যাওয়া জাহাজটির ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ ছিল। বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করার জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। 

এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ডুবে যাওয়া জাহাজের সাত জন নাবিক ও একজন নিরাপত্তা কর্মীকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

তারা পাশে থাকা এমভি নয়ন শয়ন ও মাহমুদ রায়হান কার্গো জাহাজে রয়েছেন বলে জানান তিনি। 

জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের